Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL 2026

চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই পুরো কোচিং স্টাফ! টানা ব্যর্থতায় আমূল বদল ফ্র্যাঞ্চাইজিতে

আইপিএল শেষ হওয়ার অপেক্ষা। তারপরই দলের খোলনলচে বদলে ফেলবে এক ফ্র্যাঞ্চাইজি। চাকরি যেতে পারে সেই দলের অধিনায়কের। ছাঁটাই করা হচ্ছে কোচিং স্টাফদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৬:৩৪

options
link
চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই পুরো কোচিং স্টাফ! টানা ব্যর্থতায় আমূল বদল ফ্র্যাঞ্চাইজিতে zoom
ফাইল ছবি

আইপিএল শেষ হওয়ার অপেক্ষা। তারপরই দলের খোলনলচে বদলে ফেলবে এক ফ্র্যাঞ্চাইজি। চাকরি যাবে সেই দলের অধিনায়কের। ছাঁটাই করা হবে কোচিং স্টাফদের। এই মরশুমে চরম ব্যর্থ দল। খাতায়-কলমে টিকে রইলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এখনও পর্যন্ত ট্রফি জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। সব মিলিয়ে আগামী মরশুমের আগে দলে পালাবদল নিশ্চিত।

আইপিএলে এখনও পর্যন্ত যে ক’টি দল ট্রফিহীন, দিল্লি ক্যাপিটালস তাদের মধ্যে অন্যতম। এবার এখনও পর্যন্ত ১২ ম্যাচে সংগ্রহ ১০। সপ্তম স্থান থাকা দলের শেষ চারে জায়গা নিশ্চিত করা কঠিন। বিশেষ করে অক্ষর প্যাটেলরা একেবারেই ধারাবাহিক নন। কোনও ম্যাচে ২৬৪ তুলেও রক্ষা করতে পারছেন না। কখনও ৭৫ রানে অলআউট। কোচ হেমাঙ্গ বাদানি ও ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাওয়ের সিদ্ধান্তও প্রশ্নের মুখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সব মিলিয়ে নতুন মরশুমে বদলের হাওয়া। তার সবচেয়ে বড় কারণ হল, দিল্লির ম্যানেজমেন্টের বদল। দিল্লির মালিকানা রয়েছে জেএসডব্লু গ্রুপ ও জিএমএরের হাতে। এদের মধ্যে চুক্তি রয়েছে, একটা গ্রুপ ২ বছর দল চালাবে। পরের ২ বছর অন্য গ্রুপ নিজেদের মতো দল চালাবে। এখন দিল্লি দল চালায় জিএমআর গ্রুপ। আগামী মরশুমে এই দায়িত্ব আসবে পার্থ জিন্দাল ও জেএসডব্লুর হাতে। আর এই রদবদলের সঙ্গে টিম ম্যানেজমেন্টেও আমূল পরিবর্তন আসবে। সংবাদ সংস্থা পিটিআইকে এক কর্তা বলেছেন, “এবারের কোচেদের সম্ভবত আর রাখা হবে না।”

অধিনায়ক অক্ষর প্যাটেলের ভূমিকাও আতশ কাচের তলায়। ১২ ম্যাচে মাত্র ১০০ রান করেছেন। উইকেট মাত্র ১০। তাছাড়া অভিষেক পোড়েল বা মাধব তিওয়ারির মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের কেন খেলানো হচ্ছে না, তা নিয়ে চর্চা রয়েছে। সব মিলিয়ে দিল্লি দলে আমূল পরিবর্তন আসতে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.