Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
CSK Vs GT

বাড়িতে ফিরেছেন ধোনি, ‘থালা’কে ছাড়াই মরণবাঁচন যুদ্ধে সিএসকে! চেন্নাইয়ের হার চাইছে একাধিক দল

সানরাইজার্সের কাছে হেরে প্লেঅফের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে সিএসকে। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে তাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ২০:০২

options
link
বাড়িতে ফিরেছেন ধোনি, ‘থালা’কে ছাড়াই মরণবাঁচন যুদ্ধে সিএসকে! চেন্নাইয়ের হার চাইছে একাধিক দল zoom
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ফাইল ছবি।

বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস (CSK)। আহমেদাবাদে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স (GT)। প্লেঅফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন নিয়ে কোনও জল্পনার অবকাশ নেই। কারণ শুভমান গিলদের বিরুদ্ধে খেলবেন না তিনি। এমনকী ইতিমধ্যে এমএসডি রাঁচির বাড়িতে ফিরেও গিয়েছেন বলেই খবর।

সানরাইজার্সের কাছে হেরে প্লেঅফের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে সিএসকে। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়‍্যালস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের হারের দিকে। এরমধ্যে রাজস্থানকে বড় ব্যবধানে হারতে হবে। কারণ সিএসকে-র (-০.০১৬) থেকে নেট রানরেটে অনেকটা এগিয়ে বৈভব সূর্যবংশীরা (+০.০৮৩)। পয়েন্ট টেবলে দু’নম্বরে থাকা গুজরাট এবার চিপকে গিয়ে হারিয়ে এসেছে চেন্নাইকে। ফলে বাঁচা-মরার ম্যাচ জিততে পারলে বদলাও নিতে পারবেন রুতুরাজ গায়কোয়াড়রা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিএসকে তারকা ডেওয়াল্ড ব্রেভিস যেমন বলে দিয়েছেন, “আমরা নিজেদের সেরাটা দেব। তারপর দেখা যাক কী হয়।” গুজরাট আবার প্লে অফে পৌঁছে গিয়েছে। তবে সিএসকে ম্যাচটা তাদের কাছেও ‘মাস্ট উইন’। কারণ নকআউট নিশ্চিত হয়ে যাওয়ার পর এবার গুজরাটের লক্ষ্য প্রথম দুইয়ের মধ্যে থাকা। সেক্ষেত্রে যে প্লেঅফে বাড়তি সুবিধা পাওয়া যাবে, অজানা নয় শুভমান গিলদের। গুজরাট ছাড়াও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স রয়েছে পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে শেষ করার দৌড়ে।

চেন্নাই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কেকেআরও। এদিন ইয়েলো আর্মি যেন বড় ব্যবধানে হারে, সেই প্রার্থনা করবেন অজিঙ্ক রাহানেরা। গুজরাটের বিরুদ্ধে জিতলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে চলে আসবে চেন্নাই। কেকেআরের থেকে রানরেটও বেড়ে যাবে তাদের। ফলে নাইটদের প্লেঅফ স্বপ্নের পথে কাঁটা বাড়বে। তবে আগের ম্যাচ হেরে চেন্নাইয়ের আত্মবিশ্বাস তলানিতে। ফলে গুজরাটের বিরুদ্ধে সিএসকে আদৌ জিতবে কিনা, সংশয় রয়েছে। 

আজ আইপিএলে
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস
আহমেদাবাদ, সন্ধ্যা ৭.৩০ স্টার স্পোর্টস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.