আইপিএলে গতবার সবার শেষে ছিল চেন্নাই সুপার কিংস। এবার নিলাম থেকে অনেক তরুণ মুখ তুলেছে সিএসকে। রাজস্থান রয়্যালসের ‘ঘর’ ভাঙিয়ে নিয়ে এসেছে সঞ্জু স্যামসনকে। কিন্তু আইপিএলের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে চেন্নাই। রাজস্থানের সামনে মাত্র ১২৭ রানে শেষ সঞ্জুদের ইনিংস। রান পেলেন না সঞ্জু। আর বিপদকালে বারবার চোখে পড়ছিল চোটের জন্য ৪৪ বছর বয়সি এক ক্রিকেটারের অভাব। তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি।
এই বিষয়ে আরও খবর
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নজরে ছিল ঘরের ছেলে বনাম ঘরের ছেলের লড়াই। চেন্নাই যেমন ছিনিয়ে এনেছে সঞ্জুকে। তেমনই সিএসকে থেকে ঘরওয়াপসি হয়েছে রবীন্দ্র জাদেজার। শুরুতে কিন্তু জাড্ডুই হিট। ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন। ফেরালেন সরফরাজ খান (১৭) ও শিবম দুবেকে। প্রথমজন এবার ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন। এদিনও ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হিসেবে নেমে চাপের মুখে ভালোই খেলছিলেন। অন্যদিকে শিবম ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী। কিন্তু জাদেজার সামনে দু’জনেই জব্দ!
A special return in Pink for Ravindra Jadeja 🩷
🎥 Two quick wickets in his very first over back for the Royals 🔥
Updates ▶️ https://t.co/UzbuFk5G26#TATAIPL | #KhelBindaas | #RRvCSK | @rajasthanroyals | @imjadeja pic.twitter.com/leq4EyMRha
— IndianPremierLeague (@IPL) March 30, 2026
বিশ্বকাপের সেরা প্লেয়ার সঞ্জুও কিন্তু পুরনো দলের বিরুদ্ধে রান পেলেন না। ৬ রানের মাথায় নান্দ্রে বার্গারের বিষাক্ত সুইং উইকেট ভেঙে দিল। অধিনায়ক রুতুরাজ আবার জোফ্রা আর্চারের শিকার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আয়ুষ মাত্রে রানের খাতাই খুলতে পারলেন না। ১৪.২০ কোটি দিয়ে কেনা তরুণ তুর্কি কার্তিক শর্মা কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ধারাবাহিক উইকেট পতনের জেরে তিনিও টাল সামলাতে পারেননি। ব্রিজেশ শর্মার বলে ১৮ রানে এলবিডব্লু হন। সিএসকে’র রান ৫০ পেরোতেই অর্ধেক দল ড্রেসিংরুমে। তাও যে রানটা ১২৭-এ পৌঁছল, সেটা জেমি ওভার্টন ৪৩ রান করে যান বলে। ব্যাটিং লাইন আপে ধোনির অভাব কিন্তু বারবার চোখে পড়ছিল। পায়ের চোটে প্রায় একমাস মাঠের বাইরে তিনি। একদিকে উইকেট পড়তে থাকলে কীভাবে সামাল দিতে হয়, তা ধোনির থেকে ভালো আর কে জানবেন!
আপাতত সিএসকে’র সামনে কঠিন পরীক্ষা। কারণে সামনে বৈভব সূর্যবংশী নামের ১৫ বছর বয়সি এক কিশোর। যার কাছে এই রানটা নিতান্তই জলভাত! গুয়াহাটি থেকে ম্যাচ জিতে ফিরতে হলে কিন্তু অসাধ্যসাধন করতে হবে চেন্নাইকে। সেখানেও কিন্তু রবীন্দ্র জাদেজার অভাব অনুভব করবে সিএসকে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
খান-খান হয়ে যাওয়া তৃণমূলের ভোট টানতে ময়দানে সিপিএম, আন্দোলনের প্রস্তুতি আলিমুদ্দিন স্ট্রিটের
-
কারাগার নিয়ে গ্রিপিং থ্রিলার! কেমন হল অনুরাগ কাশ্যপের ‘বান্দর’?
-
জরুরি অবতরণেও রক্ষা পেল না বিমান, রানওয়েতেই বিস্ফোরণ, ডমিনিকান রিপাবলিকে ভয়ংকর দুর্ঘটনা
-
এবার ‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’ ববি! সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ
-
শ্যাম্পুতে স্রেফ এই তেল মেশালেই পাকা চুল হবে কুচকুচে কালো! ব্যবহার একদম সহজ



