Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

‘নতুন সিক্স মেশিন’ বৈভবে মুগ্ধ ‘ইউনিভার্সাল বস’, কী লিখলেন ইনস্টাগ্রামে?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসের কথা এখন মুখে মুখে ফিরছে। এই অবিশ্বাস্য ইনিংসের পর 'বেবি বস'কে প্রশংসায় ভাসালেন 'ইউনিভার্সাল বস'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৮:৫৪

options
link
‘নতুন সিক্স মেশিন’ বৈভবে মুগ্ধ ‘ইউনিভার্সাল বস’, কী লিখলেন ইনস্টাগ্রামে? zoom
বৈভব সূর্যবংশী প্রশংসায় পঞ্চমুখ ক্রিস গেইল। ফাইল ছবি।

ছোট প্যাকেট বড় ধামাকা। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) এক কথায় এভাবেই ব্যাখ্যা করা যায়। আইপিএলের মঞ্চে যেন নতুন এক ‘সিক্স মেশিন’ আর্বিভূত হয়েছে তার হাত ধরে। ১৫ বছরের এক কিশোর ব্যাটার বিস্ফোরক ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিল ক্রিকেটবিশ্বকে। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসের কথা এখন মুখে মুখে ফিরছে। এই অবিশ্বাস্য ইনিংসের পর ‘বেবি বস’কে প্রশংসায় ভাসালেন ‘ইউনিভার্সাল বস’।

ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল (Chris Gayle) ইনস্টাগ্রামে লেখেন, ‘অসাধারণ, বৈভব সূর্যবংশী! আইপিএল পেয়ে গেল নতুন এক সিক্স মেশিন!’ পাশাপাশি দ্রুততম আইপিএল শতরানের রেকর্ড থেকে অল্পের জন্য বঞ্চিত হওয়ায় কিশোর ব্যাটারকে সমবেদনা জানিয়ে গেইল লেখেন, ‘দুর্ভাগ্যজনক! তবে তুমি খুব শীঘ্রই সেই মাইলফলকে পৌঁছে যাবে।’ ১২ ছক্কা আর ৫ বাউন্ডারিতে সাজানো ইনিংস খেলে বৈভব ছাপিয়ে গিয়েছে ২০১২ মরশুমে গেইলের ৫৯ ছক্কার রেকর্ড। চলতি আসরে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক আসরে সর্বাধিক। তাছাড়া তার স্ট্রাইক রেট ৩৩৪-এরও বেশি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তার দাপটের কথা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি আইপিএলে ১৫ ইনিংসে ৬৮০ রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। গড় ৪৫.৩৩। স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির পাশাপাশি বৈভব তার মোট রানের ৮৮.৯ শতাংশ চার-ছক্কায়। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। এছাড়াও একাধিক নজির গড়েছে সে। এক মরশুমে সর্বাধিক পাওয়ার প্লে রান (৪৯০)। ভেঙে ডেভিড ওয়ার্নারের রেকর্ড। এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা হাঁকানোর সংখ্যায় গেইলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে বৈভব। সঙ্গে রয়েছে প্লেঅফ ম্যাচে সর্বাধিক ছক্কার (১২) নতুন রেকর্ড। তাছাড়াও মাত্র ১৬ বলে অর্ধশতরান করে ছুঁয়েছে সুরেশ রায়নার রেকর্ড।

এমন ইনিংস দেখে এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, ‘বৈভবের ব্যাট সুইং অসাধারণ। ওর পা লক্ষ্য করে বল করলেও যেভাবে ফ্রন্টফুট থেকে জায়গা তৈরি করে শট মারে-এককথায় অনবদ্য। সেই স্বাধীনতাটাই ওকে নিজের মতো করে খেলার সুযোগ করে দেয়। এই ইনিংস থেকে কিছুতেই চোখ সরানো যায় না।’ এবার ক্রিস গেইলও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.