আইপিএলের ডাগআউটে বসে ফোন ব্যবহার করছেন দলের ম্যানেজার! রাজস্থান রয়্যালসের ম্যানেজারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটদুনিয়া। গোটা ঘটনাকে বিরাট নিয়মভঙ্গ এমনকী দুর্নীতি বলে ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদিও। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই। বোর্ডের তরফে বলা হয়েছে, টুর্নামেন্টের নিয়ম ভেঙেছেন রাজস্থানের ম্যানেজার। শাস্তি পেতে হবে তাঁকে।
বিতর্কের সূত্রপাত গত শুক্রবার আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন। সেসময়ে ২০২ রানের লক্ষ্য তাড়া করছিল রাজস্থান। আচমকাই দেখা যায়, রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের স্টাফ ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন ১৫ বছর বয়সি রাজস্থানের তারকা বৈভব সূর্যবংশী। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে। ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন:
আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন। তবে সেটা ডাগ আউটে বা প্লেয়িং এরিয়ায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। অতীতে গড়াপেটার অভিযোগে দু’বছর আইপিএল থেকে নিষিদ্ধ ছিল রাজস্থান। সেই দলের ম্যানেজারের বিরুদ্ধেই মোবাইল নিয়ে ডাগআউটে বসার অভিযোগ উঠল।
ঘটনার দিনদুয়েক পরে বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুলল বিসিসিআই। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “প্লেয়ার এবং ম্যাচ অফিশিয়াল প্রোটোকল লঙ্ঘন করেছেন ভিন্ডের। হতে পারে ঘটনাটি অনিচ্ছাকৃত। কিন্তু দিনের শেষে নিয়ম ভেঙেছে। ফলে ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। হয় সতর্ক করা হবে, নয়তো একটা ম্যাচের জন্য় নির্বাসনে পাঠানো হবে। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে।” শেষ পর্যন্ত রোমি ভিন্ডেরের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে বোর্ড?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্দুক দেখিয়ে ইট চুরি! এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র