Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL 2026

আইপিএলের মাঝেই ক্রিকেটারদের স্ত্রী-প্রেমিকার হোটেলে আনাগোনা! ক্ষোভে ফুঁসছে বিসিসিআই

চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান, অর্শদীপ সিং-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে ঘন ঘন দেখা গিয়েছে। যা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২৩:৪৭

options
link
আইপিএলের মাঝেই ক্রিকেটারদের স্ত্রী-প্রেমিকার হোটেলে আনাগোনা! ক্ষোভে ফুঁসছে বিসিসিআই zoom
চলতি আইপিএলে মাহিকা শর্মা এবং সামরিন কৌর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ছবি সংগৃহীত।  

আইপিএলে নয়া বিতর্ক। ক্রিকেটারদের সঙ্গে তাঁদের প্রেমিকাদেরও সফরসঙ্গী হিসাবে নানান জায়গায় দেখা যাচ্ছে। এমনকী একাধিক ম্যাচে ক্রিকেটারদের সঙ্গিনীকে মাঠ ও টিম হোটেলেও লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিসিসিআই। খোদ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “যেভাবে ক্রিকেটারদের সঙ্গে অনভিপ্রেত লোকজনকে টিম হোটেল, ড্রেসিংরুমে দেখা যাচ্ছে, সেটা উদ্বেগের। আইপিএলের পরিবেশ এবং পবিত্রতা নষ্ট করছে।”

চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান, অর্শদীপ সিং-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে ঘন ঘন দেখা গিয়েছে। যা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিরোধ এবং পুলিশের কাছে অভিযোগ দায়েরের ঘটনাও বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে বোর্ড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, “আমরা বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের মধ্যে বেনিয়ম দেখতে পাচ্ছি। বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল এসব নিয়ে দ্রুত একটা নির্দেশিকা তৈরি করবে। আমরা দেখেছি টিম বাসে, হোটেলে এমনকী হোটেলের ঘরে গিয়ে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে এমন লোকজন দেখা করছে যেটা অনভিপ্রেত।” এখানেই শেষ নয়, বিসিসিআই মনে করছে, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ এমন সব জায়গায় ঢুকে যাচ্ছেন, যেখানে তাঁদের যাওয়ার কথা নয়। বোর্ডের সাফ কথা, কিছু প্রোটকল সবাইকে মানতে হবে। সেটা নিয়েই বোর্ড নির্দেশিকা আনছে। আসলে এভাবে বোর্ডকে না জানিয়ে যে কেউ টিম হোটেলে ঢুকে পড়া টুর্নামেন্টের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়, তাছাড়া এতে গড়াপেটার সম্ভাবনাও বাড়ে।

https://www.sangbadpratidin.in/photo/technological-wonders-in-upcoming-fifa-world-cup/
ম্যাচ দেখতে হার্দিকের ছেলেকে নিয়ে যাচ্ছিলেন মাহিকা। ছবি: সংগৃহীত।

যদিও এই ‘শাসনবিধি’ নতুন কিছু নয়। ২০২৪ সালে অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়-উত্তর পর্বে ভারতীয় টিমের জন‌্য দশ দফা শাসনবিধি জারি করে ভারতীয় বোর্ড। যে শাসনবিধির আওতায় বিদেশ সফর চলাকালীন ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গের দীর্ঘমেয়াদি থাকার উপর ‘নিষেধাজ্ঞা’কেও রাখা হয়েছে। বোর্ডের নিয়মাবলী অনুযায়ী, বিদেশ সফর যদি পঁয়তাল্লিশ দিনের বেশি হয়, তা হলে ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গরা সর্বোচ্চ দু’সপ্তাহ থাকতে পারবেন। বিদেশ সফর পঁয়তাল্লিশ দিনের কম হলে ক্রিকেটারদের পরিবারবর্গের থাকার মেয়াদ কমে দাঁড়াবে এক সপ্তাহ। শোনা গিয়েছিল, সেই নিয়মাবলিতে অসন্তুষ্ট হন ভারতীয় ক্রিকেটাররা। এবার আইপিএলেও কি সেই একই ধরনের নির্দেশিকা জারি হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.