Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Arshdeep Singh

বোর্ডের নির্দেশকে বুড়ো আঙুল! প্রেমিকাকে নিয়ে টিম বাসে অর্শদীপ

'গার্লফ্রেন্ড সংস্কৃতি' নিয়ে কড়া অবস্থান নেয় বিসিসিআই। তবে সেসব থোড়াই কেয়ার। এবার পাঞ্জাব কিংসের বাসে প্রেমিকার সঙ্গে দেখা গেল অর্শদীপ সিংকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:০৭

options
link
বোর্ডের নির্দেশকে বুড়ো আঙুল! প্রেমিকাকে নিয়ে টিম বাসে অর্শদীপ zoom
অর্শদীপ সিং ও সামরিন কৌর। ফাইল ছবি।
Advertisement

চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান, অর্শদীপ সিং-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে ঘন ঘন দেখা গিয়েছে। এরপর থেকে বিসিসিআইয়ের স্ক্যানিংয়ের মধ্যে ছিলেন তাঁরা। তাছাড়া ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া অবস্থান নেয় বিসিসিআই। তবে সেসব থোড়াই কেয়ার। এবার পাঞ্জাব কিংসের বাসে প্রেমিকার সঙ্গে দেখা গেল অর্শদীপ সিংকে (Arshdeep Singh)।

ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড। তাই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটারদের এই প্রবণতাকে ঘিরে উদ্বিগ্ন বিসিসিআই। যা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। খোদ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “যেভাবে ক্রিকেটারদের সঙ্গে অনভিপ্রেত লোকজনকে টিম হোটেল, ড্রেসিংরুমে দেখা যাচ্ছে, সেটা উদ্বেগের। আইপিএলের পরিবেশ এবং পবিত্রতা নষ্ট করছে।” যদিও সেসব কার্যত পাত্তা দিলেন না পাঞ্জাব দা পুত্তর।

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার অর্শদীপ (Arshdeep Singh)। সেখানে তাঁকে দলের বাসে তাঁর প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে দেখা গিয়েছে। তাছাড়াও এক সমর্থকের তোলা সেই ভিডিওয় দেখা যায়, বিমানবন্দরে হাত ধরে হাঁটছেন অর্শদীপ-সামরিন। পরে তাঁরা নাকি পাঞ্জাব কিংসের টিম বাসে ওঠেন বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিবেদনে সূত্রে জানা গিয়েছে, দলের সফরের সময় এবং টিম হোটেলেও নিয়মিত অর্শদীপের সঙ্গেই দেখা গিয়েছে সামরিনকে।

আর সেই ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয়েছে জোর আলোচনা। বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, খেলোয়াড়দের ব্যক্তিগত সঙ্গীদের দলের সঙ্গে ভ্রমণ বা টিম বাসে উপস্থিত থাকার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। সেখানে বলা হয়েছে, দলের হোটেলে কোনও অচেনা ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। ফলে ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ নিয়ম ভাঙা হয়েছে কি না।

একাংশের দাবি, নিয়ম লঙ্ঘন করা হয়ে থাকলে বোর্ডের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। অন্যদিকে, অনেকেই আবার পুরো ঘটনাকে অতিরঞ্জিত বলেও মনে করছেন। তবে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টির উপর নজর রাখছে এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপও করা হতে পারে। উল্লেখ্য, চলতি আইপিএলে ১১ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন অর্শদীপ। পাঞ্জাবের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনিই। যদিও ওভারপিছু দিয়েছেন প্রায় ১০ রান। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট পেলেও পাঞ্জাব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.