Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Arshdeep Singh

বোলারদের বধ্যভূমিতেও সফল, টার্গেট বোলিং করেই পুরনো ছন্দে পাঞ্জাবের ‘কিং’ অর্শদীপ

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস তথা ভারতীয় দলের পেসার অর্শদীপ সিংয়ের শুরুটা বিশেষ ভালো হয়নি। কিন্তু বোলিংয়ের প্রথম পাঠে ফিরে যাওয়া, নেটে লম্বা সময় ধরে টার্গেট বোলিং অনুশীলন, অর্শদীপকে আবার পুরনো ফর্মে ফিরিয়ে দিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ০০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ০০:২৩

options
link
বোলারদের বধ্যভূমিতেও সফল, টার্গেট বোলিং করেই পুরনো ছন্দে পাঞ্জাবের ‘কিং’ অর্শদীপ zoom
পাঞ্জাব কিংসের জার্সিতে অর্শদীপ সিং

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস তথা ভারতীয় দলের পেসার অর্শদীপ সিংয়ের শুরুটা বিশেষ ভালো হয়নি। কিন্তু বোলিংয়ের প্রথম পাঠে ফিরে যাওয়া, নেটে লম্বা সময় ধরে টার্গেট বোলিং অনুশীলন, অর্শদীপকে আবার পুরনো ফর্মে ফিরিয়ে দিয়েছে। যার প্রমাণ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর বোলিং পারফরম্যান্স। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে তিন-তিনটে উইকেট তুলে নেন অর্শদীপ। যাঁদের মধ্যে রয়েছেন রায়ান রিকেলটন (২), সূর্যকুমার যাদব (০), শেফানে রাদারফোর্ডের (১) মতো নামজাদা টি-টোয়েন্টি ব্যাটাররা।

সচরাচর ওয়াংখেড়ে বোলারদের বধ্যভূমি হিসাবে পরিচিত। আরব সাগর তীরে ব্যাটাররা বরাবরই রাজত্ব করে এসেছেন আইপিএলে। সে দিক থেকে দেখলে, অশদীপের বোলিং আলাদা শংসার দাবি রাখে। তা ছাড়া নতুন বলে সুইং করাতে দেখা গিয়েছে পাঞ্জাবপুত্তরকে। অফ দ্য সারফেসও তাঁর বল ভালো মুভ করেছে। যা বিপাকে ফেলেছে ব্যাটারদের। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন করতে এসে পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে বলে যান, “প্রথম দু’টো ম্যাচে সত্যি ভালো বোলিং করেছিল অর্শদীপ। কিন্তু পিচ যা ছিল, তাতে বোলিংয়ে বৈচিত্র আনতে হত। আর সে সমস্ত করতে গিয়ে অনেক সময়ই বোলার নিজের স্টক বলের কথা ভুলে যায়।”

Advertisement

বাহুতুলে বলে দিয়েছেন, অর্শদীপের সেই ভ্রান্তি বুঝতে বিশেষ সময় লাগেনি। “টি-টোয়েন্টি ক্রিকেটে কখন কী করতে হবে, খুব ভালো করে জানে অর্শদীপ। ওকে আলাদা করে বোঝানোর কোনও প্রয়োজন নেই। গত কয়েক দিন ধরে বোলিংয়ের প্রথম পাঠ, প্রথম শিক্ষায় ফিরে গিয়েছিল অর্শদীপ। ও বুঝে গিয়েছিল যে, টার্গেট বোলিং করা প্রয়োজন সাফল্য পেতে গেলে। বুঝে গিয়েছিল, নিজের পুরনো সাফল্য-মন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। যা অতীতে ওকে রেজাল্ট দিয়েছে, পুনরায় তাই করতে হবে,” বলে যান বাহুতুলে।

এক্ষেত্রে তিনটে বিষয় অর্শদীপের পক্ষে কাজ করেছে বলে বিশ্বাস করেন পাঞ্জাব স্পিন বোলিং কোচ। এক, তাঁর বলের গতি। দুই, অশদীপের অ্যাকশন। আর তিন, মানসিকতা।

“আমার অন্তত তাই মনে হয়,” বলে দিয়েছেন বাহুতুলে। “টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার অর্শদীপ। ওর উইকেট সংখ্যাও প্রচুর। তার উপর বল সুইং করাতে সক্ষম। আর মানসিকতা? অর্শদীপ খুব ভালো বোঝে কোনটা ওর শক্তি। কী করলে রেজাল্ট আসবে,” সাফ উত্তর পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.