Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Rishabh Pant

শেষ ম্যাচে ‘অভিষেক’ শচীনপুত্রের, সমর্থকদের কাছে কেন ক্ষমা চেয়ে নিলেন পন্থ?

শনিবাসরীয় সন্ধ্যায় নিজেদের শেষ ম্যাচে নামল লখনউ সুপারজায়ান্টস। তার আগে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ঋষভ পন্থ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ২০:০৩

options
link
শেষ ম্যাচে ‘অভিষেক’ শচীনপুত্রের, সমর্থকদের কাছে কেন ক্ষমা চেয়ে নিলেন পন্থ? zoom
বাঁদিকে অর্জুন তেণ্ডুলকর, ডানদিকে ঋষভ পন্থ। ফাইল ছবি।

শনিবাসরীয় সন্ধ্যায় নিজেদের শেষ ম্যাচে নামল লখনউ সুপারজায়ান্টস। সেই ম্যাচে লখনউয়ের জার্সিতে অভিষেকও হয়েছে শচীনপুত্রের। তার আগে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পন্থ। একানা স্টেডিয়ামে টসের সময় তিনি স্বীকার করে নিলেন, এবারের মরশুম দলের জন্য তো বটেই, সমর্থকদের কাছেও অত্যন্ত কঠিন ছিল।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লখনউ ১৩ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে। ফলে প্লেঅফের লড়াই থেকে অনেক আগেই ছিটকে যেতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতেও সমর্থকরা দলের জন্য গলা ফাটিয়েছেন। এর জন্য কৃতজ্ঞতাও জানান পন্থ। এলএসজি অধিনায়ক বলেন, “দেখুন, সবাই জানে আমাদের জন্য এটা খুব কঠিন একটা মরশুম ছিল। কিন্তু দল হিসাবে এবং ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি। তব্ব সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই। উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরা আমাদের সমর্থন করতে এসেছে। এটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরতে চাই। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে দলে একাধিক পরিবর্তনের কথাও জানান অধিনায়ক। সবচেয়ে বড় চমক, লখনউ জার্সিতে অভিষেক হল অর্জুন তেণ্ডুলকরের। শচীনপুত্র দীর্ঘ ১৩ ম্যাচ বেঞ্চে থাকার পর অবশেষে সুযোগ পেলেন। তাঁর সঙ্গে দলে সুযোগ পেয়েছেন অর্শিন কুলকার্নিও। তাছাড়া দলে ফিরেছেন মহম্মদ শামি এবং মুকুল চৌধুরী। শামির সঙ্গে পেস ব্রিগেড সামলাবেন প্রিন্স যাদব ও মহসিন খান।

৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রেড হয়ে আসা অর্জুন এই ম্যাচে লোয়ার অর্ডার অলরাউন্ডারের ভূমিকায় খেলবেন। তিনি সুযোগ পেয়েছেন ময়ঙ্ক যাদবের পরিবর্তে। একটি হতাশাজনক মরশুমের শেষে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে আগামী বছরের জন্য লড়াইয়ের বার্তা দিলেন লখনউ অধিনায়ক। এখন দেখার, শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় তুলে এবার আইপিএল শেষ করতে পারে কি না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.