Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Hardik Pandya

পাণ্ডিয়ার উপর ভরসা হারিয়েছে সতীর্থরাই! মুম্বইয়ের ব্যর্থতার কারণ ফাঁস প্রাক্তন তারকার

মুম্বইয়ের ব্যর্থতার পরেও অধিনায়ক হার্দিককে একা দায়ী করতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে, সবচেয়ে বড় সমস্যা দলের ভিতরের সমর্থনের অভাব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:২২

options
link
পাণ্ডিয়ার উপর ভরসা হারিয়েছে সতীর্থরাই! মুম্বইয়ের ব্যর্থতার কারণ ফাঁস প্রাক্তন তারকার zoom
দলবদলের আবহে শোনা যাচ্ছিল, হার্দিককে দলে নিতে চায় কেকেআর।

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের কঠিন সময় যেন কাটছেই না। একের পর এক পরাজয়ে চলতি আইপিএলে বিধ্বস্ত পাঁচবারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবারের হার ছিল এই মরশুমে তাদের সপ্তম পরাজয়। ফলে প্লে-অফের আশা এখন অনেকটাই ফিকে। দলের এমন ব্যর্থতার পরেও অধিনায়ক হার্দিককে একা দায়ী করতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, সবচেয়ে বড় সমস্যা দলের ভিতরের সমর্থনের অভাব।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটে মনোজ বলেন, “আমার মনে হয় মুম্বইয়ের আইপিএল অভিযান প্রায় শেষ। আমি যতটা দেখেছি, একজন অধিনায়কের পাশে দলকে দাঁড়াতে হয়। কিন্তু হার্দিকের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না। সতীর্থদের কাছ থেকে যে সমর্থন পাওয়া দরকার, সেটা ও পাচ্ছে না।” মনোজের মতে, শুধু অধিনায়ককে দোষ দিলে চলবে না। মাঠে বাকি ক্রিকেটারদেরও নিজেদের দায়িত্ব নিতে হবে। হার্দিক নিয়মিত দলের ব্যর্থতার দায় কাঁধে নিচ্ছেন। কিন্তু সেটাই দলের ভিতরের সমস্যা সামনে এনে দিচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, “সূর্যকুমার যাদব প্রতি ম্যাচে ধারাবাহিক নয়। তিলক বর্মাও ফর্ম ধরে রাখতে পারছে না। দল যদি এভাবে খেলে, তাহলে ভালো ফল আসবে কী করে?” কাগজে-কলমে মুম্বই ইন্ডিয়ান্স অন্যতম শক্তিশালী দলগুলির একটি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া এবং জশপ্রীত বুমরাহর মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার রয়েছেন দলে। এঁদের অনেকে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। তবু মাঠের ফলাফল সেই শক্তির প্রতিফলন ঘটাতে পারছে না।

মনোজ তিওয়ারির বক্তব্যে সায় দিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার মুরলী কার্তিকও। তাঁর মতে, মুম্বইয়ের সামনে এখন সমীকরণ অত্যন্ত কঠিন। কার্তিক বলেন, “এখন ওদের পাঁচটা ম্যাচ বাকি। সবক’টা জিতলেও হবে ১৪ পয়েন্ট। আর টেবিলের ওপরে থাকা পাঞ্জাব, বেঙ্গালুরু, হায়দরাবাদ, রাজস্থান ইতিমধ্যেই ১২-১৩ পয়েন্টে পৌঁছে গিয়েছে।” সব মিলিয়ে মুম্বইয়ের প্লে-অফে ওঠার রাস্তা এখন শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.