Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
KL Rahul

বিরাট সেঞ্চুরিতে ভাঙলেন কোহলির রেকর্ড, দল হারলেও রাহুলের নামে একাধিক নজির

৬০ বলে শতরান হাঁকান ৩৩ বছরের এই ক্রিকেটার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৫, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৫, ১৫:১৪

options
link
বিরাট সেঞ্চুরিতে ভাঙলেন কোহলির রেকর্ড, দল হারলেও রাহুলের নামে একাধিক নজির zoom
ছবি বিসিসিআই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্বে গুজরাট টাইটান্সের কাছে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দল হেরে গেলেও উজ্জ্বল ছিলেন কেএল রাহুল। ৬৫ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন। ৬০ বলে শতরান হাঁকান ৩৩ বছরের এই ক্রিকেটার। বলা যায়, তাঁর চওড়া ব্যাটে ভর করেই ১৯৯ রানে পৌঁছয় দিল্লির ইনিংস। এমন ইনিংসের পর একগুচ্ছ রেকর্ড গড়েছেন রাহুল। 

রোববার ৩৩ রান করার পর টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূরণ করেন রাহুল। ব্যক্তিগত এই মাইলফলক স্পর্শ করার পর বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি। টি-টোয়েন্টিতে ২৪৩ ইনিংসে ৮ হাজারি ক্লাবে পৌঁছেছিলেন বিরাট। আর এই মাইলফলকে পৌঁছতে রাহুল নিলেন ২২৪ ইনিংস। তালিকায় শীর্ষে ক্রিস গেইল। দ্বিতীয় স্থানে বাবর আজম। এরপরেই উঠে এসেছেন রাহুল। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ হাজার রানে পৌঁছেছিলেন কোহলি। গত ৬ বছরে সেই রেকর্ড অক্ষত থাকলেও রবিবার রাহুল তা ভেঙে দেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ৮০৭৯ রানের মালিক তিনি। কোহলির চেয়ে ১৯টি কম ইনিংসে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রাহুল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুজরাট ম্যাচে আইপিএলে পঞ্চম শতরান হাঁকিয়েছেন রাহুল। মেগা এই লিগে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রাহুল। ৮টি সেঞ্চুরি করে তালিকায় মগডালে বিরাট কোহলি। এরপর রয়েছেন ক্রিস গেইল (৭) এবং জস বাটলার (৬)।

তাছাড়াও চলতি আইপিএলে অবাক করা এক নজিরও গড়েছেন রাহুল। অষ্টাদশ আইপিএলে এই প্রথম কোনও ডানহাতি ব্যাটার শতরান করলেন। এই মরশুমে রাহুলের আগে সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্য। চারজনই বাঁ-হাতি। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাহুল। আপাতত ১১ ম্যাচে ৪৯৩ রান করেছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.