সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। কিন্তু তারপরও কি আইপিএল চালু করা যাবে? যদি সেটা না হয়, তাহলে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেন্যু বেছে নিতে হবে। আর সেই প্রস্তাব এলে সাদরে গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। যেখানে পিএসএলের দরজা আরব আমিরশাহী বন্ধ করে দিয়েছে, সেখানে ভারতের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড বোর্ড।
এই বিষয়ে ইসিবি’র চিফ রিচার্ড গৌল্ড জানান, “যদি সম্ভব হয়, তাহলে আমরা বিসিসিআই’কে সাহায্য করব।” এমনকী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও এ হ্যান্ডেলে লিখেছেন, ‘ইংল্যান্ডে কি আইপিএলের বাকি ম্যাচ শেষ করা যায়? আমাদের কাছে পর্যাপ্ত ভেন্যু রয়েছে। সামনে টেস্ট সিরিজ রয়েছে, তার জন্য থাকতেও পারবে। ওই ভাবছি আর কী!’ এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে হবে। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচিও।
ঘটনা হচ্ছে, বোর্ডকেও ভাবতে হবে পরে কীভাবে আইপিএল করা সম্ভব। সেপ্টেম্বরে উনিশ দিন ধরে চলার কথা এশিয়া কাপের। যেখানে দু’টো ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। যা থেকে বিশাল অঙ্কের মুনাফা পেতে পারতেন সম্প্রচারকারী সংস্থারা। এ মুহূর্তে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সীমান্ত উত্তেজনার কারণে যদি এশিয়া কাপে ভারত না খেলতে চায়, টুর্নামেন্ট যদি বাতিল করে দিতে হয়, তা হলে ক্ষতির দায়ভার পুরোটাই এসে পড়বে পাক বোর্ডের চেয়ারম্যানের উপর। তাঁকেই তখন জবাবদিহি দিতে হবে সম্প্রচারকারী সংস্থাদের কাছে।
আগামী জুন মাসে আইপিএলের শেষাংশ আয়োজন করা সম্ভব নয়। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত চলে যাবে বিলেতে। অগাস্টে বাকি আইপিএল আয়োজন করার একটা সম্ভাবনা ছিল বাংলাদেশ সফর বাতিল করে। কিন্তু সেই সময় আবার ‘দ্য হান্ড্রেড’ চলবে। যা কি না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট। যা চলবে আগামী ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত।
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭