সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের ছেলে। লাহোরে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হল ইবতিসাম-উল-হকের বিয়ের অনুষ্ঠান। তারপর সোশাল মিডিয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের পুত্র ও পুত্রবধূর সঙ্গে ছবিও ছড়িয়ে পড়ে। আর যা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে কট্টরপন্থীরা।
বিয়ের শুভ অনুষ্ঠানের ছবি দেখেও কেন এত ক্ষোভ? তার কারণ লুকিয়ে আছে নববধূর পোশাকে। তসর রঙের লেহেঙ্গা, ফুলের মালা ও গহনায় সেজেছিলেন ইবতিসামের স্ত্রী। আর তাতেই ক্ষুব্ধ মৌলবাদীরা। কেন হিজাব বা ওড়না জাতীয় কোনও কাপড় পরেননি তিনি? এই প্রশ্নে বিদ্ধ করা হচ্ছে ইনজামামকেও।
পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় ও সম্মাননীয় তিনি। সেটা শুধু ক্রিকেটের জন্য নয়, পরবর্তী জীবনেও ইসলামিক আদর্শকে যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করেন বলেও। ক্রিকেট ছাড়ার পর ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সেই ইনজামামের পুত্রবধূই কিনা হিজাব ছাড়া বিয়ে করলেন। যে ছবি খোদ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে রয়েছেন ইনজামামও। তাহলে কি ‘ধর্মীয় পথ’ থেকে তিনি সরে আসছেন? এমন প্রশ্নও তুলছেন অনেকে।
এমনিতে পাকিস্তানে মহিলাদের পোশাক-আশাক নিয়ে যথেষ্ট কড়াকড়ি আছে। সে দেশের ক্রিকেটাররাও ধর্মীয় আচরণবিধি অত্যন্ত যত্ন সহকারে অনুসরণ করেন। প্রাক্তন ও বর্তমান অনেক তারকাই সোশাল মিডিয়ায় নিজেদের স্ত্রীদের ছবি পোস্ট করেন না। সেখানে ইনজামামের মতো ‘ধার্মিক’ ব্যক্তির এহেন পোস্ট দেখে চমকে উঠছেন অনেক কট্টরপন্থী।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের