বাংলাদেশে আইপিএল (IPL 2026) দেখানো হবে কি হবে না? সেই সিদ্ধান্তে মোটামুটি সিলমোহর পড়ে গেল। তবে তা বাংলাদেশ সরকারের হাতে নেই। কারণ পদ্মাপারে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করে দিয়েছে জিওহটস্টার। বাংলাদেশের স্থানীয় সম্প্রচারকারী সংস্থা এখনও টাকা শোধ করেনি। সেই জন্য চুক্তি ছিন্ন করছে জিওহটস্টার। সম্প্রতি আইপিএল দেখানো নিয়ে বাংলাদেশ সরকারও মুখ খুলেছে।
বাংলাদেশে স্থানীয় সম্প্রচারকারী সংস্থা টি-স্পোর্টসের সঙ্গে আইপিএল দেখানো নিয়ে চুক্তি করেছিল জিওহটস্টার। কিন্তু এখন তারা চিঠিতে জানিয়েছে, বাংলাদেশি সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে টাকা শোধ করেনি। তাই কঠোর পদক্ষেপ নিতে তারা বাধ্য হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব সাব-লাইসেন্স হিসেবে নিয়েছিল টি-স্পোর্টস।
আরও পড়ুন:
চিঠিতে বলা হয়েছে, ‘চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্থ শোধের ধারাবাহিক ব্যর্থতার জন্য চুক্তি বাতিল করা হল।’ তাছাড়া মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচও বাংলাদেশে দেখা যাবে না। অর্থাৎ বাংলাদেশ সরকার যদি আইপিএল দেখানোর ছাড়পত্র দেয়, তাহলেও পদ্মাপারে ম্যাচ দেখা যাবে না। এই নিয়ে এখনও টি-স্পোর্টস বা বাংলাদেশ সরকার কোনও মন্তব্য করেনি। তবে অন্য খেলা দেখানো নিয়ে সমস্যা নেই।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিল, আইপিএলের সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার নিষিদ্ধ। তবে সম্প্রতি তারেক রহমান সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন জানিয়ে দেন, আইপিএল দেখানো নিয়ে তারা কোনও ‘বাধা’ দেবেন না। কিন্তু এবার বাংলাদেশের তথ্যমন্ত্রক থেকেই জানিয়ে দেওয়া হল, মন্ত্রীর মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে। বিবৃতি দিয়ে তারা জানায়, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে আগের সরকারের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের
-
গার্ডেনরিচে আত্মনির্ভরতার পাঠ, নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে মোদি বললেন, ‘এই তো সবে শুরু’
-
যোগ: নতুন প্রাণশক্তির সঞ্চার
-
ইন্টারভিউতে বাদ যোগ্য প্রার্থী! বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের