Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Pahalgam Terror Attack

পহেলগাঁও হামলার পরই গৃহবন্দি! মুক্তি পেয়ে দেশে ফিরলেন পিএসএলের ভারতীয় কর্মীরা

পাক সরকার নির্দেশ দেয়, ৩০ এপ্রিলের মধ্যে ভারতীয়দের পাকিস্তান থেকে চলে যেতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ১৭:৪৬

options
link
পহেলগাঁও হামলার পরই গৃহবন্দি! মুক্তি পেয়ে দেশে ফিরলেন পিএসএলের ভারতীয় কর্মীরা zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান থেকে নিরাপদে ফিরে এলেন পিএসএলের ভারতীয় কর্মীরা। রবিবার পাক টুর্নামেন্টের তরফে জানানো হয়, ওয়াঘা সীমান্ত থেকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় কর্মীদের। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতীয়দের পাকিস্তান ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পাক সরকার। ফলে সংশয় তৈরি হয়, পিএসএলে যেসব ভারতীয়রা কর্মরত আছেন তাঁদের কী হবে?

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশসচিব বিক্রম মিসরি বলেন, পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভার‍ত ছাড়তে হবে। সেই পথে হাঁটে পাকিস্তানও। পাক সরকার নির্দেশ দেয়, ৩০ এপ্রিলের মধ্যে ভারতীয়দের পাকিস্তান থেকে চলে যেতে হবে।

Advertisement

এই নির্দেশের ফলে সমস্যায় পড়েন পিএসএলে কর্মরত ২৩ জন ভারতীয়। পাক লিগের প্রোডাকশন এবং ব্রডকাস্টিং টিমে ছিলেন তাঁরা। তবে পিএসএল নয়, তাঁদের নিয়োগ করেছিল টুর্নামেন্টের সম্প্রচারকারী বেসরকারি সংস্থা। পহেলগাঁও হামলার পর থেকে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছিলেন ওই ২৩ জন। খুব প্রয়োজন ছাড়া হোটেলের ঘর থেকে বেরনোর অনুমতি ছিল না তাঁদের। চলাফেরার উপরেও বিধিনিষেধ চাপানো হয়েছিল। সবমিলিয়ে কড়া নজরদারিতে রাখা হয়েছিল ভারতীয় কর্মীদের।

তবে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন ২৩ জন ভারতীয়কে। নাম প্রকাশে অনিচ্ছুক পিএসএলের এক কর্তা জানান, লাহোরে ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে গিয়েছেন ২৩ জন কর্মী। তাঁদের পরিবর্তও পাওয়া গিয়েছে দ্রুত। উল্লেখ্য, ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত রাখার কথা ঘোষণা করেছে অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার প্ল্যাটফর্ম ফ্যানকোড। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.