Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Washington Sundar

টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার!

শ্রীলঙ্কা সিরিজের আগে চোট আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:১১

options
link
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার! zoom
ফাইল ছবি
Advertisement

শ্রীলঙ্কা সিরিজের আগে চোট আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। জশপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, সাই সুদর্শন। এবার সম্ভবত সেই তালিকায় আরও একটি নাম জুড়তে চলেছে। তিনি ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় অলরাউন্ডারের ফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁকে নিয়ে ঝুঁকিও নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছিল, প্রাথমিকভাবে সেখানে সুন্দরের নাম ছিল না। বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়, প্রথম টেস্টের জন্য সুন্দরকে পাওয়া যাবে না। প্রথম টেস্ট ১৫ আগস্ট থেকে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট থেকে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় টেস্টে সুন্দরকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, সুন্দরকে আরও সময় দিতে চায় বিসিসিআই। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ম্যানেজমেন্ট। বোর্ডের এক সূত্র বলেছেন, “সুন্দরের শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা খুব কম। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে টেস্টে খেলানোর ব্যাপারে সন্দিহান। অতীতে এমন দেখা গিয়েছে, চোট সারিয়ে ফেরার পর ক্রিকেটাররা ফের চোট পেয়েছেন। ওয়াশিংটনকে শুধু দ্বিতীয় টেস্টে নেওয়া হয়েছিল, কারণ ম্যানেজমেন্ট জানত, চোট সারিয়ে পুরোপুরি ফিট হওয়া অনিশ্চিত।”

উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে ফিট ঘোষণা করা হয়। কিন্তু তারপর ফের জানানো হয়, বুমরাহ সিরিজের বাইরে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। বলা হচ্ছে, দু’দিন আগে যদি কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তিনি কীভাবে ফের চোট নিয়ে আবার সিরিজের বাইরে চলে যাচ্ছেন? অতিরিক্ত ওজন থাকার পরও হর্ষিতকে ফিট ঘোষণা করা হয়েছিল! পরে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সুন্দরের সঙ্গে যেন সেরকম না হয়, তাই ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.