Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
India Vs Afghanistan

আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?

মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টকে আদতে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি হিসাবে দেখছে টিম ইন্ডিয়া। এমন একটা ম্যাচে টস জিতলেন ভারত অধিনায়ক শুভমান গিল। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ০৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ০৯:৩৬

options
link
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ? zoom
টস জিতলেন গিল। ছবি এক্স।

মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টকে আদতে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি হিসাবে দেখছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ রয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারতীয় দল। তার আগে টেস্ট বলতে শুধুই আফগানিস্তান ম্যাচ। এমন একটা ম্যাচে টস জিতলেন ভারত অধিনায়ক শুভমান গিল। এই টেস্টে অভিষেক হল মানব সুথারের। 

নিজের শহরে খেলতে নেমে আত্মবিশ্বাসী শুভমান। টসে জিতে তিনি জানান, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে ম্যাচ যত এগোবে, উইকেট তত ধীর হয়ে যেতে পারে। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “আবহাওয়া খুব গরম ও আর্দ্র। সময়ের সঙ্গে উইকেট আরও ধীর হবে। গরমের জন্য পিচ কিছুটা শুকনো। তবে ম্যাচের মধ্যে খুব বেশি পরিবর্তন হবে না বলে মনে হচ্ছে।” নিজের শহরে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুশি ভারত অধিনায়ক। তিনি বলেন, “আমি এখান থেকে খুব দূরে বড় হইনি। সবসময় নিজের শহরে খেলার ইচ্ছে ছিল। এখানে দেশের নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের এবং সম্মানের।”

Advertisement

নিজের শহরে খেলতে নেমে আত্মবিশ্বাসী শুভমান। টসে জিতে তিনি জানান, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে ম্যাচ যত এগোবে, উইকেট তত ধীর হয়ে যেতে পারে।

সকালের ম্যাচ নিয়ে হাসতে হাসতেই গিল বলেন, “সবচেয়ে কঠিন কাজ হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তবে গত কয়েকদিন ভালো ঘুম হয়েছে। মাঠে নামার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।” আগামী টেস্ট সিরিজগুলির কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ম্যাচের পর আমাদের আরও ন’টি টেস্ট রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ঘরের মাঠে এবং শ্রীলঙ্কায়। আমরা সঠিক কম্বিনেশন খুঁজে নিতে চাই। ব্যাটিং ইউনিটের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।”

ভারতের হয়ে টেস্ট অভিষেক হল তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথারের। ২৩ বছরের মানব রাজস্থানের গঙ্গানগরের ছেলে। ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তাঁর বাড়ি। বাবা জগদীশ সুথার একজন স্কুলশিক্ষক। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ১১ বছর বয়সে তাঁকে অ্যাকাডেমিতে ভর্তি করান। বাবার ইচ্ছে ছিল মানব ব্যাটার হোক। কিন্তু কোচ ধীরজ শর্মা তাঁকে বাঁহাতি স্পিনার হিসাবে গড়ে তোলেন। ব্যাট হাতেও তিনি দক্ষ।

ভারতের হয়ে টেস্ট অভিষেক হল তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথারের। ২৩ বছরের মানব রাজস্থানের গঙ্গানগরের ছেলে। ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তাঁর বাড়ি।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের আগে ভারতীয় দলের নেট বোলার ডাক পেয়েছিলেন। এরপর থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন। তবে সাফল্যের পথ সহজ ছিল না। আইপিএলে গুজরাট টাইটান্সের সদস্য হলেও ২০২৪ সালে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। ২০২৫ সালে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েও মাঠে নামতে পারেননি। তবু হাল ছাড়েননি। কোচ ধীরজ শর্মার বিশ্বাস ছিল, একদিন তাঁর ছাত্র ভারতীয় দলে সুযোগ পাবেই। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল মানবের টেস্ট অভিষেকে। এখন দেখার, কতটা সফল হন তিনি। 

ভারতের প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মানব সুথার, কুলদীপ যাদব, মহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.