Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
India Cricket Team

বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি?

অলিম্পিকে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে ৬টি করে দেশ খেলবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৮:৪২

options
link
বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি? zoom
অলিম্পিকে পুরুষ ও মহিলা দলের যোগ্যতা অর্জনের মাপকাঠি জানাল আইসিসি।
Advertisement

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। কারা খেলবে সেই ইভেন্টে? তার মাপকাঠি ঠিক করে ফেলল আইসিসি। সেই অনুযায়ী, মহিলা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও অলিম্পিকে খেলবেন স্মৃতি মন্ধানারা। পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে ৬টি করে দেশ খেলবে। আইসিসি’র মাপকাঠি অনুযায়ী, ভারতের পুরুষ দল এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি।

এবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবু এশিয়া থেকে র‍্যাঙ্কিংয়ে সেরা দল হওয়ায় সরাসরি অলিম্পিকে খেলবে ভারত। প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ খেলবে। একইভাবে যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানটি বরাদ্দ আয়োজক আমেরিকার জন্য। তবে ২০২৬-র ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনও সময় তাদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিয়ে সেরা ১৫-র মধ্যে থাকতে হবে। যদি সেটা তারা না পারে, তাহলে সরাসরি যোগ্যতা অর্জন না করা দলগুলোর মধ্যে থেকে সেরা র‍্যাঙ্কিংয়ে থাকা দেশকে নেওয়া হবে।

Advertisement

পুরুষদের যোগ্যতা অর্জনের মাপকাঠি কিছুটা আলাদা। তাই ভারতের পুরুষ দলের জায়গা এখনও নিশ্চিত নয়। আইসিসি’র নিয়ম অনুযায়ী, ২০২৬-র ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের মহাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশিয়ানিয়া- চারটি মহাদেশ থেকে যারা শীর্ষে থাকবে, তারা অলিম্পিকে যাবে। সেক্ষেত্রে শ্রেয়স আইয়ারদের ৩১ ডিসেম্বরের মধ্যে এশিয়ায় শীর্ষে থাকতে হবে। ভারত হয়তো কাজটা করে ফেলবে, তবু অপেক্ষা করতেই হবে। মহিলাদের মতো পুরুষদের ক্ষেত্রেও আয়োজক আমেরিকার জন্য একই নিয়ম। আরেকটি দেশ নির্ধারিত হবে, বাকি দেশগুলোর মধ্যে যোগ্যতা অর্জনের ম্যাচ থেকে। যা হবে ২০২৭ সালে।

তবে একটা মুশকিল থাকছে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কয়েকটি দেশ একসঙ্গে মিলে ক্রিকেট খেলে। কিন্তু অলিম্পিকের ক্ষেত্রে এই নিয়ম গ্রহণযোগ্য নয়। সেখানে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা দ্বারা নির্ধারিত প্রতিটি দেশের আলাদা অলিম্পিক কমিটি আছে। তাহলে ‘এক’ হয়ে তারা অলিম্পিক খেলতে পারবে না। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেই দেশগুলোর মধ্যে নিজস্ব একটা যোগ্যতা অর্জন ম্যাচ খেলবে। সেখানে যারা জিতবে, তারা যাবে চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে। আর এশিয়া থেকে একটাই দেশ যাবে। তাই ভারত যদি যোগ্যতা অর্জন করে, তাহলে পাকিস্তান-বাংলাদেশের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন থাকছেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.