কথায় বলে ইটস নেভার টু লেট। কথাটা বোধহয় পুরোপুরি খেটে যায় সারাংশ জৈনের ক্ষেত্রে। আজকের দিনে যেখানে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের ছটায় মহীরুহদেরও নিজেদের জায়গা নিশ্চিত করার জন্য লড়তে হচ্ছে, সেখানে সারাংশ জৈন ৩৩ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে অভিষেক করলেন। রবিবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে সারাংশের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া (India)।
সারাংশ ভারতের ঘরোয়া ক্রিকেট সার্কিটে পরিচিত নাম। মধ্যপ্রদেশের হয়ে খেলে ২২২৩ রান করেছেন, গড় ৩১.৭৫। ৫৪টি ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৮টি। ২০২৫-২৬ রনজি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি আছে। আইপিএলের দুনিয়াতেও লাল বলের ক্রিকেটে মাটি কামড়ে পড়ে আছেন। জুন-জুলাই মাসে শ্রীলঙ্কায় ভারত এ দলের হয়ে দু’টি টেস্ট খেলেছিলেন। সেখানে ৬ উইকেট ও ৭০ রানের একটি ইনিংস খেলেন। অবশেষে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ। রবিবার তাঁর অভিষেক হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়তে হচ্ছে কুলদীপ যাদবকে। আসলে প্রথম টেস্টে সেভাবে দাগ কাটতে পারেননি কুলদীপ। তাছাড়া তাঁকে খেলাতে গেলে একই ধরনের ৩ জন স্পিনার খেলাতে হচ্ছে। যা সমস্যার। তাই সারাংশকে সুযোগ দিয়েছে ভারত। ভারতীয় দলে ওই একটিই বদল হয়েছে। এদিনও সুযোগ পাননি সরফরাজ খান।
আরও পড়ুন:
রবিবার কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। আসলে গলে স্পিন-সহায়ক পিচ বানিয়েও লাভ হয়নি। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে ভারতের কাছে ১৬৫ রানে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। তার উপর কলম্বোয় নিয়মিত তিন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্ডিমল, কুশল মেন্ডিস এবং পাথুম নিশঙ্কাকে পাবে না তারা। সেই কারণেই দ্বিতীয় টেস্টে কোনও ঝুঁকি না নিয়ে স্পিন-সহায়ক পিচের বদলে ব্যাটিং সহায়ক উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া। অন্তত টসের সময় শুভমান গিল সেটাই দাবি করলেন। সেই ব্যাটিং সহায়ক পিচের সুবিধা নিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আসন পুনর্বিন্যাস বিলে মোদি সরকারের নয়া কৌশল? ১০ দিন মুলতুবির পরও বাদল অধিবেশন চলছে!
-
উত্তম-সুচিত্রার সিনেমা দেখার নেশা, বাংলায় সুযোগের অপেক্ষায় সৃজিত-কৌশিক ভক্ত অমৃতা
-
ভোররাতে ফের জতুগৃহ কলকাতা! যশোর রোডে কারখানায় পুড়ে ছাই ২২ গাড়ি
-
সাংবাদিক সম্মেলনে প্রশ্ন চলবে না, মোদির অনুরোধ বেমালুম ভুললেন ট্রাম্প! ফাঁস গোপন কাহিনি
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার