স্টাফ রিপোর্টার: আগামী মাসেই ইডেনে টেস্ট খেলবে ভারত। বেশ কয়েক বছর পর টেস্ট পেয়েছে ইডেন। শুভমান গিলদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শনিবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ওই টেস্টের জন্য টিকিটের দাম ঠিক হয়ে গেল। মাত্র ৬০ টাকায় এবার ইডেন টেস্টের টিকিট কিনতে পারবেন দর্শকরা। এদিন বৈঠকে ঠিক হয়ে টেস্টের জন্য টিকিট দাম হবে যথাক্রমে ১২৫০, ১০০০, ৭৫০ ও ৩০০।
এগুলো প্রত্যেকটা সিজন টিকিটের মূল্য। অর্থাৎ পাঁচদিনের। কিন্তু কেউ ইচ্ছে করলে একদিনের টিকিটও কিনতে পারবেন। যার অর্থ, একদিনের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৬০। ঠিক হয়েছে দীপাবলির পর থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। এছাড়াও ক্লাব ক্রিকেটের কয়েকটা টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবার সুপার লিগের ফরম্যাটে হতে চলেছে। অর্থাৎ এগারোটা টিম সবাই নিজেদের মধ্যে খেলবে। এর আগে এগারো টিমকে দুটো গ্রুপে ভাগ করা হত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ঠিক হয়েছে ডুমুরজলাতে সিএবি একটা অ্যাকাডেমি তৈরি করবে। অ্যাপেক্সের বৈঠকে সেই প্রস্তাবও পাস করিয়ে নেওয়া হয়। তবে কবে সেই অ্যাকাডেমির কাজ শুরু হবে, সেটা এখনও ঠিক হয়নি। খুব দ্রুতই সেই সিদ্ধান্ত হয়ে যাবে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর