Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Tilak Varma

চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার, বিশ্বকাপে খেলবেন তো? চিন্তায় ভারত

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মেরেকেটে দিন দশেক। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটার তিলক বর্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬, ১৯:৪১

options
link
চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার, বিশ্বকাপে খেলবেন তো? চিন্তায় ভারত zoom
ভারতীয় দল। ফাইল ছবি।
Advertisement

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মেরেকেটে দিন দশেক। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটার তিলক বর্মা (Tilak Varma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে আর খেলতে পারবেন না তিলক। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের আগে সময়মতো ফিট হতে পারবেন তো তিনি?

সোমবারই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও খানিকটা সময় লাগবে তিলকের। তিনি সম্ভবত বিশ্বকাপ শুরুর দিন চারেক আগে ভারতীয় দলে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর সোজা বিশ্বকাপে নামবেন তিলক। বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “তিলক বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শারীরিক কসরত শুরু করেছেন। তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে ওঠার দিকে এগোচ্ছেন। তবে চলতি টি-২০ সিরিজে তিনি খেলতে পারবেন না। শ্রেয়স আইয়ারকেই দলের সঙ্গে রাখা হচ্ছে।”

Advertisement
Asia Cup hero Tilak Varma tells the story of a difficult time in his life
এশিয়া কাপ। ফাইল ছবি।

চলতি মাসের শুরুতে বিজয় হাজারেতে খেলার সময় তলপেটে চোট পেয়েছেন তিলক। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। জানা গিয়েছে, সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। তারপর থেকেই বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সে রয়েছেন বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর।

জানা যাচ্ছে, ৩ ফেব্রুয়ারি দলে যোগ দিতে পারেন তিনি। নিতান্তই যদি ফিট হতে না পারেন বিশ্বকাপের আগে? সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে দুটি নাম ভাসছে। এক শ্রেয়স আইয়ার। যিনি চলতি টি-২০ সিরিজে তিলকের বদলি হিসাবে দলে রয়েছেন। কিন্তু এখনও প্রথম একাদশে সুযোগ পাননি। দুই, রিয়ান পরাগ। অসমের এই অলরাউন্ডারও ভালোরকম দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন। তবে বিসিসিআই চেষ্টা করছে, শেষপর্যন্ত তিলকের জন্য ঝাঁপানোর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.