গৃহযুদ্ধে বিদ্ধ ভারতীয় ক্রিকেট? গত ২৪ ঘণ্টার মধ্যেই মেন ইন ব্লুর ড্রেসিংরুমের আপাত সুখী ছবিটা এক ঝটকায় পালটে গিয়েছে। তার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেত সিরিজ জয়ও। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হল শুভমান গিলদের। শোনা গেল, হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির কথাবার্তা একেবারে বন্ধ। অন্যদিকে, রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের দরজা তাঁর জন্য চিরতরে বন্ধ হতে বসেছে।
বৃহস্পতিবার কার্ডিফে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু রোহিত এদিনও ব্যর্থ। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজগুলো খেলছে ভারত। সেখানে টানা দুই ম্যাচ ব্যর্থ হতেই হিটম্যানকে সটান বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। আগামী রবিবারই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ হতে পারে এমন সম্ভাবনা প্রবল। তবে আগের দিনের ব্যর্থতা কাটিয়ে খানিকটা ছন্দে ফেরেন বিরাট। হাফসেঞ্চুরির পর অবশ্য আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে উইকেট খোয়ালেন। একটা সময়ে মনে হচ্ছিল ভারত ২০০ পেরতে পারবে না। তবে শ্রেয়স আইয়ারের চেষ্টায় রানটা ২৩৩ পর্যন্ত পৌঁছয়।
আরও পড়ুন:
সিরিজের প্রথম ম্যাচের মতোই এদিনও কার্ডিফে দাপট দেখালেন ভারতীয় বোলাররা। চার ওভারের মধ্যে দুই ইংরেজ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান জশপ্রীত বুমরাহরা। কিন্তু সেখান থেকে ভারতের কাঁটা হয়ে ওঠেন জো রুট। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। কিন্তু তাঁর দাপটেই ম্যাচ ঝুলিতে পুরল ইংল্যান্ড। বাকি ইংরেজ ব্যাটাররা কেউই ৩০-এর গণ্ডি পেরতে পারেননি।
ম্যাচের শুরু থেকেই অবশ্য গুঞ্জন ছড়াচ্ছিল, গম্ভীর-বিরাটের বাক্যবিনিময় একেবারে বন্ধ। সিরিজ শুরুর আগে দেখা গিয়েছিল, বিরাটে অনুশীলন দেখছেন গম্ভীর কিন্তু কথা বলছেন না। মাঝে মাঝে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক দু’জনের মধ্যে ‘সেতু’ হয়ে কথা বলছেন। যদিও সীতাংশুর দাবি, কথা বন্ধের ঘটনাটা নিতান্তই গুজব। দিনে দশবার করে কথা হয় বিরাট-গম্ভীরের। যদিও ক্রিকেটপ্রেমীদের মনে আশঙ্কা, ড্রেসিংরুমে আদৌ সব ঠিকঠাক আছে তো?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চেষ্টা করেও জিতল না আমেরিকা! ‘দুঃখ’ বুকে নিয়েই ফাইনালে মাঠে ট্রাম্প, ফের নিয়ম ভাঙবে ফিফা
-
মন্দিরে যাওয়ার ছুঁতো, হোয়াটসঅ্যাপে প্রেমিককে লোকেশন পাঠিয়ে পথের কাঁটা স্বামীকে ‘খুন’ স্ত্রীর
-
কলকাতায় ঝড়বৃষ্টি, জারি হলুদ সতর্কতা, উত্তরে পিছু ছাড়ছে না দুর্যোগ
-
‘রোহিতের উপর কোনও চাপ নেই’, অবসর জল্পনায় কি জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার কোচ?
-
গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ ঘোষণার প্রস্তাব, বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়তে কেন্দ্রের সাহায্য চায় রাজ্য