আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে। কিন্তু ২০০৪ সালে ইংল্যান্ডের অভিবাসন স্ট্যাম্প জাল করার অভিযোগে চাকরি গিয়েছিল জ্যাকব মার্টিনের। অবশেষে ২২ বছর স্বস্তি পেলেন গুজরাটের ক্রিকেটার। উপযুক্ত প্রমাণের অভাবে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট সমস্ত মামলা ও অভিযোগ থেকে মুক্তি দিয়েছে ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারকে।
২০০৪ সালে আজওয়া ক্রিকেট ক্লাব ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেই সময় অভিযোগ ওঠে, ভিসায় অনুমোদিত দিনের থেকে বেশি সময় তাঁরা ইংল্যান্ডে ছিলেন। সেই জন্য নাকি তাঁরা ইংল্যান্ডের অভিবাসন দপ্তরের স্ট্যাম্প জাল করেছিল। সেই মামলায় পরে মার্টিনের নামও যুক্ত করা হয়। কারণে ইংল্যান্ড সফরের জন্য যাবতীয় ব্যবস্থাপনা ও যোগাযোগ তাঁর মাধ্যমেই হয়েছিল। মার্টিনের বিরুদ্ধে প্রতারণা, স্ট্যাম্প জাল, অস্বচ্ছ আর্থিক লেনদেন-সহ বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু হয়। যে কারণে রেলের চাকরিও হারিয়েছিলেন ৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন:
তবে বর্তমানে আদালতের পর্যবেক্ষণ, ওই অভিযোগগুলিতে মার্টিনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আজওয়া ক্রিকেট ক্লাবের আর্থিক লেনদেনে মার্টিনের কোনও ভূমিকা ছিল না। তাই সব অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। যার পর মার্টিন বলেছেন, “২০০৪-এ আমার একটি দল ইংল্যান্ডে গিয়েছিল। তার মধ্যে একজন ভিসার মেয়াদ পার করে ৬ মাসের বেশি ওই দেশে থেকে গিয়েছিল। অন্য কারও মাধ্যমে জাল ভিসা তৈরি করে। ভারতে ফিরতেই ওকে গ্রেপ্তার করা হয়। আমার নাম প্রথমে এফআইআরে ছিল না। পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা, বড় নাম দেখে আমার নাম যোগ করা হয়। আমার রেলের চাকরি গিয়েছে। ২২ বছর খুব কষ্ট পেয়েছি। বিসিসিআই সাহায্য করেনি। অবশেষে সুবিচার পেলাম।”

উল্লেখ্য, মার্টিন ১৯৯৯-২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টা ওয়ানডে খেলেন। সব মিলিয়ে ২২ গড়ে ১৫৮ রান করেন। এর মধ্যে ২০০০ সালে ওয়াকাতে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রানের একটি ভালো ইনিংস অনেক ক্রিকেটপ্রেমীর মনে পড়ে। ঘরোয়া ক্রিকেটে জ্যাকব বেশ সফল। তিনি ৪৬ গড়ে ৯ হাজারের বেশি রান করেছেন ঘরোয়া ক্রিকেটে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক
-
বিয়ের আগেই দুই সন্তান, ৮ বছর সহবাসের পর চুপিসারে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
-
মাসে লক্ষ লক্ষ টাকার ফল, দুধ লাগত দিনে ৪০ লিটার! টুলুর খাদ্যাভাস নিয়ে জোর চর্চা
-
হাতে লেগে শিখদের রক্ত! এখনও সজ্জন কুমারের পাশে কংগ্রেস, নিন্দা আপ-বিজেপির
-
পঠন-পাঠনে ক্ষতি! জনগণনার কাজে শিক্ষক নিয়োগে নতুন নির্দেশ হাই কোর্টের