স্টাফ রিপোর্টার : তিনি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মেন্টরশিপে খেলেছেন। লখনউ সুপার জায়ান্টসে থাকার সময় মেন্টর গম্ভীরকে খুব কাছ থেকে দেখেছেন। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় কোচের চেয়ারে দেখা যাবে গম্ভীরকে। শ্রীলঙ্কা সফরে টিমের দায়িত্ব নেবেন গম্ভীর। জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামার আগে আভেশ খান (Avesh Khan) বিসিসিআই টিভিতে বলেন, “আমি গম্ভীর স্যরের থেকে মাইন্ডসেটের ব্যাপারটা শিখেছি। উনি সবসময় বলতেন যে বিপক্ষের থেকে মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকতে হবে। আর নিজের সেরাটা দিতে হবে।”
টিম মিটিংয়ে খুব বেশি কথা বলতেন না গম্ভীর। কিন্তু স্পষ্টভাবেই প্রত্যেককে বুঝিয়ে দিতেন তাঁদের ভূমিকাটা কী। আবেশ বলছিলেন, “টিম মিটিংয়ে উনি যে খুব বেশি কথা বলতেন সেটা একেবারেই নয়। ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সময়ও বেশি কথা বলতেন না। কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেন কাদের ভূমিকাটা কী হতে চলেছে। সব সময়ই একজন ‘টিম কোচ’ ছিলেন গম্ভীর, যিনি চাইতেন সবাই যেন নিজেদের একশো শতাংশ দেয় আর টিম যেন সব ম্যাচে জেতে।”
[আরও পড়ুন: নিজের পেনশনের টাকা দান করতেও রাজি, অসুস্থ গায়কোয়াড়ের পাশে কপিল]
আপাতত সিরিজে ২-১-এ এগিয়ে ভারত। শনিবারই সিরিজ জয়ের কাজটা সেরে রাখতে চান আভেশরা। প্রথম ম্যাচে হারলেও পরের দুটো ম্যাচে জিতেছে ভারত (India Cricket Team)। অভিষেক শর্মা দুরন্ত সেঞ্চুরি করেন।
তৃতীয় ম্যাচে অবশ্য যশস্বী জয়সওয়ালকে ওপেন করানো হয়। আসলে এই সিরিজে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা সফরের আগে গম্ভীরও নিশ্চিতভাবে এই সিরিজ দেখছেন। এই ম্যাচে হয়তো আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া হতে পারে।
[আরও পড়ুন: লিগের ডার্বির শতবর্ষ, গোল ধরে রাখাই চ্যালেঞ্জ মোহনবাগান কোচ কার্ডোজোর]
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান