টি-২০তে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে। খানিকটা গেল গেল রবও উঠেছে। তবে তার মধ্যেই আশার আলো ওয়ানডে’তে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি জিতে নিয়েছেন শুভমান গিলরা। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে জিততে পারলেই সিরিজ ভারতের পকেটে। কিন্তু সেই ম্যাচে নামার আগে ধাক্কা খেল মেন ইন ব্লু শিবির। এদিনের ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল।
ফরম্যাট আর অধিনায়ক বদলাতেই যেন ফিরে এসেছে ভারতীয় ক্রিকেটের পরিচিত দাপট। শুভমানের নেতৃত্বে মঙ্গলবার এজবাস্টনে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। আসলে ওয়ানডে ফরম্যাটের জন্য ইদানিং ভারতীয় ক্রিকেট সমর্থকরা একটু বেশি করে অপেক্ষা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের জন্য। যদিও দীর্ঘদিন পরে মাঠে নেমে তাঁরা ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। শুভমান, অক্ষর প্যাটেলদের দাপটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত। ১-০ এগিয়ে গিয়েছে সিরিজে।
আরও পড়ুন:
টানা সাত ম্যাচ জয়ের মুখ না দেখা দলটাকে জয়ের সরণিতে ফেরানোর অন্য়তম কারিগর ছিলেন ভারতীয় পেসাররা। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণর পাশাপাশি নজর কেড়ে নিয়েছেন গুর্নুর ব্রারও। পেয়েছেন জোড়া উইকেট। কিন্তু বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের মধ্যে ঝামেলাতেও জড়ান তিনি। ইংল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে আচমকাই তিনি বল ছোড়েন ব্যাটার বেন ডাকেটের দিকে। পালটা তেড়ে আসেন ডাকেটও। ম্যাচ রেফারি জানান, গুর্নুরের আচরণ বিপজ্জনক।
বৃহস্পতিবার ম্যাচের ঠিক আগেই আইসিসির তরফ থেকে জানানো হয়, কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন গুর্নুর। সেকারণে শাস্তিস্বরূপ তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, দু’বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলেই নির্বাসিত হতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। তবে বৃহস্পতিবার সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামতে গুর্নুরের কোনও সমস্যা নেই। রান খরা কাটিয়ে রোহিত-বিরাটরা আজ ফর্মে ফিরুন, আশায় ভারতীয় সমর্থককুল। এদিন টসে হেরে প্রথম ব্যাট করতে নামবে ভারত। রান পাবেন রো-কো?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি
-
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…