ভারত: ১১৭/৭ (তৃষা ৫২, মিথিলা ১৭; ফারজানা ৪/৩১, নিশিতা ২/২৩)।
বাংলাদেশ: ৭৬ (জুয়াইরিয়া ২২, ফাহমিদ ১৮; আয়ুশী ৩/১৭)।
ভারত ৪১ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে ফের বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। ওপার বাংলার মেয়েদের ধরাশায়ী করে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতে নিলেন ভারতের মেয়েরা। ফাইনালে টিম ইন্ডিয়া জিতল ৪১ রানে।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার শুরুটা ভালো না হলেও গঙ্গাদি তৃষা একাই ভারতের ব্যাটিংকে টেনে নিয়ে যান। মাত্র ৪৭ বলে ৫২ রান করেন। পাঁচটি বাউন্ডারি এবং দুটি ছক্কা হাঁকান তিনি। তৃষা ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান শুধু অধিনায়ক নিকি এবং মিথিলা বিনোদ। মিথিলা ১৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটাররা শুরু থেকেই রীতিমতো খাবি খেতে থাকেন। ১৮ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানে শেষ হয় বাংলাদেশে ইনিংস। পড়শি দেশের ব্যাটারদের মধ্যে জুয়াইরিয়া ফেরদৌস ২২ এবং ফাহমিদ চোয়া ১৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। ভারত ৪১ রানের বিরাট ব্যবধানে জিতল।
মাসখানেক আগেই অনূর্ধ্ব-১৯ ছেলেদের এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। মাস ঘোরার আগেই সেই হারের বদলা নিয়ে নিলেন ভারতের মেয়েরা। এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাতেই চ্যাম্পিয়ন হল ভারত।
সর্বশেষ খবর
-
পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?
-
তৃণমূল আমলে জমি দখল, ফেরত চাওয়ায় বিজেপিকর্মী উপর হামলা! আহত ৫
-
শ্যামাপ্রসাদের মৃত্যুরহস্য নিয়ে আসছে ‘কেশরী হত্যা?’, অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার
-
পুরুষ দলের মুখোমুখি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, ট্রফি জিততে ‘চক দে’র ছক পাক কর্তাদের!
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই যাদবপুরে ‘সাফাই অভিযান’! মোছা হবে ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন