Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
India Australia

দিল্লিতে জন্ম, কোভিডে পরিযায়ী, পাঁচবারের বিশ্বজয়ী দলের জার্সিতে খেলবেন ‘ভারতীয়’ নিখিল!

নিখিল চৌধুরী নামে এই স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে। সদ্যসমাপ্ত আইপিএলে 'জন্মভূমি' দিল্লি ক্যাপিটালসেও ছিলেন নিখিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:০৭

options
link
দিল্লিতে জন্ম, কোভিডে পরিযায়ী, পাঁচবারের বিশ্বজয়ী দলের জার্সিতে খেলবেন ‘ভারতীয়’ নিখিল! zoom
নিখিল চৌধুরী নামে এই স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে।
Advertisement

জন্ম রাজধানী দিল্লিতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার হয়ে! ৬২ বছর পর এই প্রথমবার ভারতে জন্মগ্রহণ করা কোনও ক্রিকেটার ডাক পেলেন অজি স্কোয়াডে। জানা গিয়েছে, নিখিল চৌধুরী নামে এই স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে। সদ্যসমাপ্ত আইপিএলে ‘জন্মভূমি’ দিল্লি ক্যাপিটালসেও ছিলেন নিখিল। জানা গিয়েছে, ট্র্যাভিস হেডের পরিবর্ত হিসাবে ডাকা হয়েছে ভারতে জন্ম হওয়া এই ক্রিকেটারকে।

নিখিল এখনও অজি নাগরিকত্ব পাননি। কোভিডের আগে পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন পাঞ্জাবের হয়ে। লিস্ট এ’র ১৪টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আটকে পড়েন অতিমারীর জেরে। বাধ্য হয়ে অজিভূমেই নানা কাজ করতে বাধ্য হন। একটা সময়ে পোস্টম্যানের চাকরিও করেছেন। পাশাপাশি চালিয়ে গিয়েছেন ক্রিকেটও। স্থানীয় লিগে ম্যাচ খেলতেন। সেখানেই সৌভাগ্যবশত প্রাক্তন অজি অলরাউন্ডার জেমস হোপসের নজরে পড়ে যান নিখিল।

Advertisement

ধীরে ধীরে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের স্কোয়াডে জায়গা করে নেন নিখিল। দলকে চ্যাম্পিয়ন করতেও এই স্পিনারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এবারের আইপিএলেও নাম লিখিয়েছিলেন। তাঁকে স্কোয়াডে নেয় দিল্লি ক্যাপিটালস। ৩০ বছর বয়সে এসে তিনি জাতীয় দলে অভিষেকের দোরগোড়ায়। কিন্তু জন্মভূমি ভারত নয়, ‘শত্রু’ অস্ট্রেলিয়ার হয়ে। শুক্রবারই তিনি ঢাকায় অজি ব্রিগেডের সঙ্গে যোগ দেবেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে গুজরাট জন্মগ্রহণকারী রেক্স সেলার্স খেলেছেন অজিদের জার্সিতে। কলকাতায় ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। পুণেতে জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা লিসা স্থালেকরের। ১০ বছর ধরে তিনি ব্যাগি গ্রিন জার্সিতে খেলেছেন। নিখিল এখনও অজি নাগরিকত্ব পাননি। তবে স্থায়ী বসবাসের অনুমতিপত্র রয়েছে তাঁর। সেই জোরেই জাতীয় দলে ঢুকে পড়েছেন নিখিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.