Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
India vs Afghanistan

সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের 'প্রস্তুতি' হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:২৪

options
link
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই? zoom
আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে সামান্য পরিবর্তনের অনুরোধ জানিয়েছে আফগানিস্তান। ছবি সংগৃহীত।
Advertisement

শ্রীলঙ্কার সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ‘বিদেশ সফর’ করবে টিম ইন্ডিয়া (India vs Afghanistan)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের ‘প্রস্তুতি’ হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যদিও দিল্লিতে সেই সিরিজের সূচি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন জানা যাচ্ছে, সূচি পরিবর্তনের কথা ভাবছে আফগানিস্তান।

বর্তমান সূচি অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ও ১৭ সেপ্টেম্বর। আফগানিস্তানের প্রস্তাব মেনে নেওয়া হলে ১৩ বা ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর করা হতে পারে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সম্মতি দিলে গণেশ চতুর্থীর আবহেই দিল্লিতে হতে পারে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি। তবে এখনও সূচি বদলের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল আফগানিস্তান। সেটার আয়োজক ছিল বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজের বিষয়টি আলাদা। আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান।

সেপ্টেম্বরে এমনিতেই ভারতের ব্যস্ত ক্রিকেট সূচি। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ নিয়েও এখনও অনিশ্চয়তা কাটেনি। স্থগিত হয়ে যাওয়া সেই সফর ফেরানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী হলেও, নতুন করে কোনও প্রস্তাব এলে বিসিসিআইকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে আপাতত নিশ্চিত ভারতের আফগানিস্তান সিরিজই। আর এসিবি-র নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ১৪ সেপ্টেম্বরের গণেশ চতুর্থীর দিন দিল্লিতে দেখা যেতে পারে ভারত-আফগানিস্তান ক্রিকেটের জমজমাট লড়াই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.