Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
India A vs New Zealand A

বছর শেষে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি পর্ব, টি-২০ সিরিজের মাঝেই লাল বলের ম্যাচ খেলবে ভারত

নিউজিল্যান্ডে গিয়ে তিন ফরম্যাটের সিরিজই খেলবে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:৪৩

options
link
বছর শেষে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি পর্ব, টি-২০ সিরিজের মাঝেই লাল বলের ম্যাচ খেলবে ভারত zoom
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল। ছবি: এএফপি
Advertisement

বছরের শেষ লগ্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক কার্যত শেষ শুভমান গিলদের জন্য। তবু সম্ভাবনা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডে গিয়ে দুই টেস্টের সিরিজ জিততেই হবে। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও আছে। তার আগে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত ‘এ’ দল। কিউয়িদের ‘এ’ দলের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে তিনটি চার-দিনের ম্যাচ খেলবে ভারতীয় দল (India A vs New Zealand A)।

নিউজিল্যান্ডে তিন ফরম্যাটের সিরিজই খেলবে। ৫টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও দু’টি টেস্ট আছে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ অক্টোবর থেকে। চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পাঁচটি ওয়ানডে। ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে প্রথম টেস্ট। তারপর ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তার আগে ২৪ অক্টোবর থেকে শুরু হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের তিনটি চার-দিনের ম্যাচের সিরিজ। অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজ চলাকালীনই এই সিরিজ চলবে। টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই ম্যাচগুলো হবে। পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে নিউজিল্যান্ড বোর্ড জানিয়েছে, ঐতিহ্যবাহী প্ল্যাঙ্কেট শিল্ডের অংশ হিসেবে এই সিরিজ থাকবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এই মুহূর্তে আছে পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র হয়ে যাওয়ায় চাপ আরও বেড়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। শুভমান গিলদের জন্য আরও খারাপ খবর রয়েছে। ২০২৪ সালে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ভারত সফরে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। আর নিউজিল্যান্ডে গিয়ে ভারত ২৫টি টেস্ট খেলেছে। জিতেছে মাত্র ৫টি। হার ১০টি। সেই অঙ্ক বদলানোর লক্ষ্য থাকবে গৌতম গম্ভীরের বাহিনীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.