কথায় বলে ইটস নেভার টু লেট। কথাটা বোধহয় পুরোপুরি খেটে যায় সারাংশ জৈনের (Saransh Jain) ক্ষেত্রে। ভারতীয় ক্রিকেটে তারুণ্যের ছটার মধ্যেও ৩৩ বছরে দলে জায়গা করে নিয়েছেন মধ্যপ্রদেশের স্পিনার-অলরাউন্ডার। ক্যানসারাক্রান্ত বাবার স্বপ্নপূরণ করে জাতীয় দলে সুযোগ পেলেন সারাংশ। তারপর তাঁর বাবা আবেগপ্রবণ হয়ে বলেই ফেললেন, “এই দিনটা দেখার জন্যই ক্যানসারের বিরুদ্ধে লড়েছিলাম।”
বাবা সুবোধ জৈন নিজেও একসময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। মধ্যপ্রদেশের হয়ে রনজি খেলেছেন। তবে জাতীয় দলে খেলা হয়নি। সেই স্বপ্নপূরণ করেছেন ছেলে সারাংশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুবোধ বলছেন, “আমি হাসব না কাঁদব বুঝতে পারছি না। যেন নিজের মধ্যে কোনও সাড়া পাচ্ছি না। যেন এই দিনটার জন্যই ক্যানসারের বিরুদ্ধে লড়েছি। ওর জন্য জীবনে বাঁচার অর্থ খুঁজে পেয়েছি। ওকে আরও উন্নতি করার জন্য আমি লড়াই চালিয়ে যেতে চাই।”
আরও পড়ুন:
তবে সুবোধ কখনই বাড়িতে সারাংশের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেন না। তাঁর বক্তব্য, “জাতীয় দলে ডাক পাওয়ার পরই বোধহয় ওর সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বললাম। শ্রীলঙ্কার খাবার, পরিবেশ, সৌন্দর্য নিয়ে কথা বলি। আমি ওর বাবা, আবার ওর কোচও। সারাংশ ভারতীয় দলে খেলবে ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে।”
A new chapter begins. 🧢
Saransh Jain receives his maiden Test cap from Ravindra Jadeja in the #TeamIndia huddle ✨
Watch #SLvIND, 2nd Test, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/sXTILXMIOg
— Sony Sports Network (@SonySportsNetwk) August 23, 2026
ঘটনাচক্রে বাবা যে মুখের ক্যানসারের সঙ্গে লড়ছেন, তা জানতেনই না মধ্যপ্রদেশের ক্রিকেটার। ২০১৩-১৪ থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। সেই সময় মধ্যপ্রদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় একটি বিশেষ ট্যুরে গিয়েছিল। এই সময়ে তাঁর বাবার অস্ত্রোপচার হয়। বাবার অসুস্থতার খবর সারাংশকে জানানো হয়নি। যাতে তিনি ক্রিকেটেই মনোযোগ করতে পারেন। ফিরে আসার পর সব জানতে পারেন। সেই সময় বাবা সুবোধ জৈন বলেন, “আমি এখন ঠিক আছি। যদি তুমি ভালো খেলো, তাহলে আমি আরও ভালো হয়ে উঠব।”

সারাংশ। ঘরোয়া ক্রিকেটে ২২২৩ রান করেছেন, গড় ৩১.৭৫। ৫৪টি ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৮টি। ২০২৫-২৬ রনজি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি আছে। আইপিএলের দুনিয়াতেও লাল বলের ক্রিকেটে মাটি কামড়ে পড়ে আছেন। জুন-জুলাই মাসে শ্রীলঙ্কায় ভারত এ দলের হয়ে দু’টি টেস্ট খেলেছিলেন। সেখানে ৬ উইকেট ও ৭০ রানের একটি ইনিংস খেলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিশা ২.০! এবার প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা আধিকারিকের রহস্যমৃত্যু, কাঠগড়ায় শ্বশুরবাড়ি
-
হোটেলে ফূর্তি থেকে বিয়ের জল্পনা! আইনি পদক্ষেপের সঙ্গে ক্ষতিপূরণের হুঁশিয়ারি গোবিন্দার
-
‘গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না’, সতর্কবাণী ‘আদি’ বিজেপি নীলাদ্রিশেখরের
-
দেবদত্তের সেঞ্চুরি, কোহলিকে ছাপিয়ে নজির গিলের, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টেও বড় রানের পথে ভারত
-
পাতে বিষ! এই খাবারগুলি মাইক্রোওয়েভে ভুলেও বারবার গরম করবেন না