একদিকে চলছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট। অন্যদিকে নিজেদের মধ্যে তীব্র কথা কাটাকাটিতে জড়ালেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। হাসিমুখে কথা হলেও একে-অপরের চেহারা নিয়ে রীতিমতো কটূ মন্তব্য করলেন মুরলী কার্তিক ও সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar vs Murali Kartik)। এঁদের মাঝে পড়ে অস্বস্তি বোধ করছিলেন অজিঙ্ক রাহানে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
মাঠে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে ঝামেলা খুবই সাধারণ বিষয়। সঞ্চালনার সময়ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে মতপার্থক্য হয়। কিন্তু এই দেশের দুই প্রাক্তনীর মধ্যে একে-অপরের চেহারা ও অতীত নিয়ে বাদানুবাদ রীতিমতো ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে এসেছে। প্রথমে যা হালকা মেজাজে শুরু হয়েছিল, তা পরে তীব্র নাটকে পরিণত হয়।
আরও পড়ুন:
যার সূত্রপাত ভারতের প্রাক্তন স্পিনার মুরলী কার্তিকের মন্তব্যে। সঞ্জয় মঞ্জরেকরের বাচনভঙ্গি নিয়ে তিনি বলেন, “সবার তরফ থেকে তোমার জন্য একটা অনুরোধ আছে। তুমি যেভাবে মুখ বেঁকিয়ে কথা বলো, তাতে আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আশা করব, একটু কম মুখ বেঁকিয়ে কথা বলবে।” সঙ্গে সঙ্গে মঞ্জরেকর বলেন, “এটা খুব খারাপ মন্তব্য। আমি বলব, স্ক্রিনে এবার তোমার বদলে অন্য কাউকে দেখাতে। তাঁকে দেখতেও সুন্দর। কথা বলতেও ভালো লাগবে। আমি শুধু ভাবছি, মুরলী যখন ‘দারুণ, দারুণ, দারুণ’ বলে, তখন আয়নায় ওকে দেখতে কেমন লাগে।”
ওই সময় সঞ্চালনায় ছিলেন অজিঙ্ক রাহানেও। দু’জনের কথাবার্তায় রীতিমতো অস্বস্তিবোধ করছিলেন তিনি। তবে মঞ্জরেকরকে ছেড়ে কথা বলেননি মুরলী। তিনি পালটা দেন, “আমি আয়নায় নিজেকে দেখি না। তুমি দেখো। যারা তোমাকে চেনে, তোমার সঙ্গে খেলেছে, তারা এই কথাই বলবে।” আসলে, মঞ্জরেকরের সঙ্গে অনেক ক্রিকেটারের ঝামেলা নতুন কিছু নয়। সেটাই যেন মনে করিয়ে দিলেন মুরলী। তবে এবার আর মঞ্জরেকর কথা বাড়াননি। তিনি বলেন, “আমি বুঝতে পারছি, ব্যাপারটা খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা দু’জনেই সীমা লঙ্ঘন করছি। তাতে সোশাল মিডিয়ায় খুব হইচই হবে।” ততক্ষণে অবশ্য ‘হইচই’ করার সব উপাদান দিয়ে ফেলেছেন দু’জনে।
THAT ESCALATED QUICKLY! 😂
Shots were fired, comebacks followed, and our Extraaa Innings panel had an absolute laugh! 😅
Watch #SLvIND, 1st Test | Day 3, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/hnJ0WPAgok
— Sony Sports Network (@SonySportsNetwk) August 17, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরএসএসের বৈঠকে জেন জি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা
-
সেবাশ্রয়ের নামে একাধিক দুর্নীতি! আরও বিপাকে অভিষেক, ৩ চিকিৎসককে জেরা পুলিশের
-
বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার যাত্রীরা
-
বিরিয়ানিতে বিষ! নদিয়ায় অসুস্থ ৩০ জনেরও বেশি, অনেকে ভর্তি হাসপাতালে
-
কেক কেটে, গান গেয়ে গোখরোর জন্মদিন পালন! নাগপঞ্চমীতে ভাইরাল বিষধরের বিস্ময়কর ভিডিও