বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। এই প্রথমবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জিতল আইরিশরা। যার নেপথ্যে এক ‘ভারতীয়’। তাঁর নাম জয় মুন্দ্রা। ২৯ বছর বয়সি পেসার আয়ারল্যান্ডে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। বছর পাঁচেক পর তাঁর নামে ভারতের বিরুদ্ধে ২ উইকেট। রাজস্থান থেকে ডাবলিন হয়ে কীভাবে ভারতের বিরুদ্ধেই দাপট মুন্দ্রার?
বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রানে। ১৮২ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৮ রানে আটকে গিয়েছে ভারত। ২৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মুন্দ্রা। শুরুতেই ফিরিয়ে দেন সঞ্জু স্যামসনকে। পরে যখন শিবম দুবে ঝড় তুলছিলেন, সেই সময় তাঁকে ফেরান মুন্দ্রা। জন্ম রাজস্থানের টঙ্কে। সিমি সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে আয়ারল্যান্ডের হয়ে খেলছেন মুন্দ্রা। তাঁর আরেক ভাই অজয় মুন্দ্রা খেলেন সুইডেনের হয়ে।
আরও পড়ুন:
তবে জয়ের ক্রিকেট সফর শুরু হয়েছিল টপ অর্ডার ব্যাটার ও স্পিনার হিসেবে। রাজস্থানের এসএস ক্রিকেট ক্লাবে খেলা শেখেন। কিন্তু জীবন বদলে যায় কোভিডের সময়। ইলেকট্রনিকস ও কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রির জন্য আয়ারল্যান্ডের ডাবলিনে যান। পড়াশোনা ও খেলা একই সঙ্গেই চলছিল। কোভিডের পর সেখানে লেনস্টার ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত ক্রিকেট খেলা শুরু করেন। সেখান থেকে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক। আর সেটাও ‘নিজের’ দেশের বিরুদ্ধে।
মুন্দ্রার বক্তব্য, “আমি, আমার পরিবার ও সতীর্থরা এই মঞ্চের অপেক্ষায় ছিলাম। তাঁরা আমার উপর ভরসা রেখেছিলেন। তাই এত মাথা ঠান্ডা রেখে খেলতে পেরেছি। আমি উত্তেজনায় ফুটছিলাম। ভারতের বিরুদ্ধে বল করার সুযোগ ও প্রথম বলেই উইকেট পেয়েছি। কিন্তু চেষ্টা করছিলাম নিজেকে শান্ত রাখার। কারণ তখনও কাজ শেষ হয়নি। আজ আমার স্বপ্নপূরণ হল। আয়ারল্যান্ড আমাকে সুযোগ দিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। আমি শুধু নিজের কাজ করে যেতে চাই। সবে আমার সফর শুরু হল। আশা করি ভবিষ্যতে আরও সাফল্য আসবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা