Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
IND vs AFG

কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?

১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২১:৩২

options
link
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের? zoom
বাঁদিকে বৈভব সূর্যবংশী ও ডানদিকে সঞ্জু স্যামসন-জশপ্রীত বুমরাহ। ফাইল ছবি
Advertisement

১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের (IND vs AFG) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার জন্য দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা। দলে আছেন বৈভব সূর্যবংশী। আকর্ষণীয় বিষয় হল, কামব্যাক করলেন সঞ্জু স্যামসন। জশপ্রীত বুমরাহ ও হর্ষিত রানাকে দলে রাখা দলেও, তাঁদের ফিট ছাড়পত্র পেতে হবে। তবে চোটের জন্য এই সিরিজেও খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া।

১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই তিনটি ম্যাচ হবে। ভারতের মাটিতে হলেও এই সিরিজ আসলে আফগানিস্তানের ‘হোম সিরিজ।’ সেখানে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স। তবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ফলাফল ভালো হয়নি। ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছেন। ফলে আফগানিস্তান সিরিজ তাঁর জন্যও বড় পরীক্ষা। সহ-অধিনায়ক হিসেবে পাবেন তিলক বর্মাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জিম্বাবোয়ে সিরিজে দলে ছিলেন না সঞ্জু। মনে করা হচ্ছিল, বিশ্বকাপের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার সম্ভবত শেষ। তবে সেটা হচ্ছে না। ঘরের মাঠে আরও একটা সিরিজ সুযোগ পাচ্ছেন। তবে দলে জায়গা পাবেন কি না সন্দেহ। ওপেনে অভিষেক শর্মার সঙ্গে নামবেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক। ৬ ম্যাচে ১৯৩ রান। একটা হাফসেঞ্চুরিও করেছে। তাকে বাদ দেওয়ার প্রশ্ন নেই।

তিন নম্বরে ঈশান কিষান, তারপর অধিনায়ক শ্রেয়স, তিলক, শিবম দুবেরা আছেন। চোট সারিয়ে ফিরেছেন বরুণ চক্রবর্তী। ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি দলে আছেন। তবে ফিট ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন। প্রত্যেকেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে চোট সারাতে গিয়েছিলেন। তবে ফের চোটের ধাক্কা হার্দিক পাণ্ডিয়ার। আইপিএলের পর থেকে আর মাঠে নামেননি তারকা অলরাউন্ডার। ফের পায়ে চোট লেগেছে। যে কারণে বল করতে পারছেন না। সেই জন্য আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না হার্দিক। 

আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ*, অর্শদীপ সিং, হর্ষিত রানা*।

* ফিটনেস ছাড়পত্র পেতে হবে

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.