শেষবার ভারত টেস্ট খেলতে নেমেছিল গত বছর নভেম্বর মাসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানের বিরাট ব্যবধানে সেই ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। শুধু সেই ম্যাচ নয়, সেই সিরিজটাও হেরেছিলেন শুভমান গিল এন্ড কোম্পানি। কিন্তু মজার কথা হল ওই টেস্ট সিরিজের ৮ মাস পরও টেস্ট ক্রমতালিকায় (ICC Test Rankings) এখনও নিজের সিংহাসন ধরে রাখলেন জশপ্রীত বুমরাহ। শুধু তাই নয় উন্নতি হল শুভমান গিলদেরও।
বুমরাহ দীর্ঘদিন ধরেই আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষে। আটমাস আগে শেষ টেস্টেও নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর। সেটার সুফল এখনও পাচ্ছেন বুম বুম। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বুমরাহ শীর্ষে। দু’নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক। তবে বুমরাহর থেকে রেটিং পয়েন্টে অনেকটাই পিছিয়ে তিনি। স্টার্কের রেটিং পয়েন্ট ৮৩৮। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চতুর্থ অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয়দের মধ্যে অন্য কোনও বোলার প্রথম দশে নেই। মহম্মদ সিরাজ রয়েছেন ১২ নম্বরে। রবীন্দ্র জাদেজা ১৪ ও কুলদীপ যাদব ১৫ নম্বরে রয়েছেন।
আরও পড়ুন:
ব্যাটারদের ক্রমতালিকায় এখনও শীর্ষে জো রুট। ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্থানে যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন অষ্টম স্থানে। ভারত অধিনায়ক শুভমান গিল একধাপ উপরে উঠে রয়েছেন নবম স্থানে। ক্রমতালিকায় একধাপ উন্নতি হয়েছে ঋষভ পন্থেরও। তিনি উঠে এসেছেন ১৪ নম্বরে। আসলে শেষ টেস্ট সিরিজে এই তিন ব্যাটার কমবেশি রান পেয়েছিলেন। সেটারই সুফল এতদিন বাদে পেলেন পন্থরা।
দল হিসাবে অবশ্য টিম ইন্ডিয়ার বিশেষ উন্নতি-অবনতি কিছুই হয়নি। ৮ মাস আগের মতো তৃতীয় স্থানেই রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অবশ্য ভারত পঞ্চম স্থানে। গিলদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা রীতিমতো ক্ষীণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক