Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘আশা করি বিরিয়ানি-আতিথেয়তা উপভোগ করেছো, এবার বাড়ি যাও’! পাকিস্তানের বিদায়ে বীরুর ট্রোলিং

মাঠের বাইরে 'মুলতানের সুলতান'-এর বিস্ফোরণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ১৬:০৫

options
link
ICC ODI World Cup 2023: ‘আশা করি বিরিয়ানি-আতিথেয়তা উপভোগ করেছো, এবার বাড়ি যাও’! পাকিস্তানের বিদায়ে বীরুর ট্রোলিং zoom
পাকিস্তানকে ফের একবার কটাক্ষ করলেন বীরু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এক ও অদ্বিতীয় বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বাইশ গজে তিনি বিস্ফোরক মেজাজে বিপক্ষের বোলারদের গ্যালারিতে ফেলতেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর সোশাল মিডিয়াতে ঠিক সেভাবেই ধরা দেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার। যে কোনও ইস্যুতে ‘নজফগড়ের নবাব’ রসিকতার সঙ্গে মাঝেমধ্যে মিশিয়ে দেন কটাক্ষ। নেট যুগে যাকে ট্রোলিং বলা হয়। এবার এহেন বীরু পাকিস্তানকে (Pakistan) দলকে ব্যাপকভাবে ট্রোল করলেন। তাঁর সেই টুইট এবং ইনস্টাগ্রাম পোস্ট এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নিউজিল্যান্ডের (New Zealand) সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর, ইনস্টাগ্রামে একটি দিয়েছেন শেহওয়াগ। সেই ছবিতে লেখা আছে, ‘বাই বাই পাকিস্তান’। সেই ছবির পাশে তিনি লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাভাগ! তোমাদের দৌড় এতদূর পর্যন্ত ছিল। আশা বিরিয়ানি-আতিথেয়তা উপভোগ করেছো। এবার বিমান ধরে বাড়ি যাও। বাই বাই পাকিস্তান।’

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

[আরও পড়ুন: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নাকি শাকিব? ‘টাইমড আউট’ মহাবিতর্কে কার পাশে দাঁড়ালেন অশ্বিন?]

বাবর আজমদের (Babar Azam) শেষ ম্যাচ ১২ নভেম্বর। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) বিপক্ষ ইংল্যান্ড (England)। সেই ম্যাচে অঘটন ঘটিয়ে বিশাল বড় ব্যবধানে না জিতলে, পাক দলের শেষ চারে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ নিউজিল্যান্ড গত ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারানোর পাশাপাশি রান রেট আরও বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে চার নম্বরে থাকা কিউইদের ৯ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। রান রেট ০.৭৪৩। সেখানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। রান রেট ০.০৩৬। ফলে ইংল্যান্ডকে হারালেও বাবর আজমের দলের খালি হাতে দেশে ফিরে যাওয়া সময়ের অপেক্ষা। কারণ তাদের শেষ চারে যাওয়ার অঙ্ক যে বেজায় কঠিন।

 

এই হিসাব মনে করিয়ে বীরু টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের মধ্যে একটা ব্যাপার আছে। পাকিস্তান যে দলকে সমর্থন করে, সেই দল পাকিস্তানের মতোই খেলতে শুরু করে দেয় 😂। সরি শ্রীলঙ্কা।’

অবশ্য পাকিস্তানকে ট্রোল করার আরও একটা কারণ হল, বাবর আজমের দলের সেমিফাইনাল খেলা দিবাস্বপ্নের মতো। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান প্রথম ব্যাট করলে তাদের ৩০০ রান তুলতেই হবে। এর পর জস বাটলারের দলকে অলআউট করতে হবে ৩০ রানের মধ্যে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান স্কোরবোর্ডে তুলে দিলে, পাকিস্তানকে সেই রান মাত্র ৬ ওভারের মধ্যে চেজ করতে হবে! যা একেবারেই অসম্ভব। এবার এই জটিল অঙ্ককে কাজে লাগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে কটাক্ষ করলেন ‘মুলতানের সুলতান’।

[আরও পড়ুন: ‘বৃথা আশা…’ সেমিতে যেতে ৬ ওভারে ৩০০ তুলতে হবে বাবরের পাকিস্তানকে!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.