Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
BCCI

বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে বিবাদে বিরাট ধাক্কার মুখে বিসিসিআই, ভারত থেকে সরতে পারে বিশ্বকাপ?

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটকে বড়সড় ধাক্কা দিতে চলেছে! ওই বিবাদের জেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আস্ত একটা বিশ্বকাপও সরে যেতে পারে ভারত থেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:৫৪

options
link
বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে বিবাদে বিরাট ধাক্কার মুখে বিসিসিআই, ভারত থেকে সরতে পারে বিশ্বকাপ? zoom
মিঠুন মানহাস। ফাইল ছবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটকে বড়সড় ধাক্কা দিতে চলেছে! ওই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ ও পাক ক্রিকেট বোর্ড যেভাবে এক সারিতে এসে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে দিয়েছে, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেটে। এমনকী, ওই বিবাদের জেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আস্ত একটা বিশ্বকাপও সরে যেতে পারে ভারত থেকে। অন্তত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তাই দাবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার প্রতিবাদে বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি বাংলাদেশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁরা শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরানোর আর্জি জানায়। আইসিসি সেই আর্জি না মানায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। এরপর বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত মহসিন নকভিড়া ভারতের বিরুদ্ধে দল নামাতে রাজি হলেও পুরো বিতর্কে পাকিস্তান বোর্ড ও বাংলাদেশ বোর্ড এক ছাতার তলায় চলে এসেছে।

Advertisement

এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তান অদূর ভবিষ্যতে ভারতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে আসবে না। আবার এবারের বিশ্বকাপের পর বাংলাদেশও আদৌ ভারতে খেলতে আসবে কিনা নিশ্চিত নয়। অন্তত ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ শুরু না হলে লিটন দাসদের ভারতে খেলতে আসার সম্ভাবনা কম। এদিকে ২০২৯ সালে ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ২০৩১ সালে ফের ওয়ানডে বিশ্বকাপও হওয়ার কথা ভারত ও বাংলাদেশে। সমস্যা হল ২০২৯ সালের আগে ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক শুধরবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইসিসি। যদি পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে ২০২৯-এ ভারতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয়, তাহলে হয় ওই টুর্নামেন্ট করতে হবে হাইব্রিড মডেলে, বা গোটা টুর্নামেন্টটাই সরিয়ে নিয়ে যেতে হবে। আবার ২০৩১ বিশ্বকাপ যৌথভাবে ভারত ও বাংলাদেশের আয়োজন করার কথা। ততদিনে দুই বোর্ডের সম্পর্ক মসৃণ না হলে সেই টুর্নামেন্ট আয়োজনেও অসুবিধার সম্মুখীন হতে হবে পদে পদে।

সমস্যা হল ২০২৯ সালের আগে ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক শুধরবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইসিসি। যদি পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে ২০২৯-এ ভারতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয়, তাহলে হয় ওই টুর্নামেন্ট করতে হবে হাইব্রিড মডেলে, বা গোটা টুর্নামেন্টটাই সরিয়ে নিয়ে যেতে হবে।

অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম The Age-এর দাবি সবদিক ভেবে আইসিসি ওই দুই মেগা টুর্নামেন্ট ভারত থেকে সরানো নিয়ে ভাবনা চিন্তা করছে। সেক্ষেত্রে ওই দুই মেগা টুর্নামেন্টই সরে যেতে পারে অস্ট্রেলিয়ায়। অবশ্য এখনও কথাবার্তা বেশিদূর এগোয়নি। সবটাই ভাবনার স্তরে। আইসিসি দেখে নিতে চাইছে, চলতি বিশ্বকাপের পর ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলে কিনা। সেটা না হলে ওই দুই মেগা টুর্নামেন্টই সরানো হতে পারে অস্ট্রেলিয়ায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.