Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Yashasvi Jaiswal

‘সীমা পার করলে বুঝিয়ে দিতে হবে’, গুঁতো বিতর্কে হুমকি যশস্বীর, পড়লেন শাস্তির মুখে

একই অপরাধে একই শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান পেসারও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৬:০৭

options
link
‘সীমা পার করলে বুঝিয়ে দিতে হবে’, গুঁতো বিতর্কে হুমকি যশস্বীর, পড়লেন শাস্তির মুখে zoom
শাস্তি পেলেন যশস্বী জয়সওয়াল। ছবি সংগৃহীত।
Advertisement

কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শ্রীলঙ্কার পেসার অশিথা ফার্নান্ডোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ফার্নান্ডোকে গুঁতোও মারতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। এমন ঘটনায় সরগরম হয়েছিল ক্রিকেটমহল। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন যশস্বী নিজেই। তবে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে এক সমর্থক প্রশ্ন তোলেন, যশস্বী কি এই ঘটনায় সীমা লঙ্ঘন করেছেন? তার জবাবেই ভারতীয় ওপেনার লেখেন, ‘ও কী বলেছিল, সেটা যদি না জানেন, তা হলে দয়া করে বিচার করবেন না। কেউ যদি সীমা পার করে, তাহলে আমাদের অবশ্যই সেটা বুঝিয়ে দিতে হবে তাঁকে। ভারত লড়বে এবং পালটা জবাব দেবে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে। ৪৫ রান করে ফার্নান্ডোর বলে বোল্ড হন যশস্বী। উইকেট পাওয়ার পর শ্রীলঙ্কান পেসারের ‘সেন্ড-অফ’ বাঁহাতি ওপেনারকে মাঠের বাইরে যাওয়ার ইঙ্গিত করে। আউট হয়ে তাঁদের পাশ দিয়েই সাজঘরের দিকে এগোচ্ছিলেন যশস্বী। এতে আচমকাই পিছন ফিরে শ্রীলঙ্কার বোলারের দিকে এগিয়ে যান তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, শ্রীলঙ্কার পেসারের খুব কাছাকাছি চলে এসেছেন যশস্বী। এরপরেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একটা সময় গুঁতোও মারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা-সহ কয়েকজন ক্রিকেটার এসে দু’জনকে আলাদা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রথম দিনের শেষে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তাঁর কথায়, “ওরা হয়তো যশস্বীকে কিছু একটা বলেছিল। তাই মুহূর্তের উত্তেজনায় ওই ঘটনা। আমার মনে হয় না, ওর খুব কাছে গিয়েছিল যশস্বী। পুরোটাই মুহূর্তের উত্তেজনাবশত ঘটেছে। তবে ফার্নান্ডোর এতটা কাছে যাওয়া উচিত হয়নি যশস্বীর।” তবে এহেন ঘটনার পর শেষ পর্যন্ত শাস্তি পেতে হল বাঁহাতি ওপেনারকে। আইসিসি আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। ফলে ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর। একই শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান পেসার ফার্নান্ডোও। দু’জনকেই আইসিসি-র লেভেল ১ অপরাধের শাস্তি পেতে হয়েছে। জরিমানা-সহ দুই ক্রিকেটারকেই ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.