সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিং, ক্রিস গেল, উসেইন বোল্টদের দলে এবার নাম লেখালেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অলরাউন্ডারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করল আইসিসি (ICC)। বিশ্বযুদ্ধের মঞ্চে প্রচারমূলক কাজে দেখা যাবে আফ্রিদিকে।
ভারতীয় সময় ২ জুন থেকে বল গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024)। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত মেগা ইভেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। ৯ জুন ভারত-পাকিস্তানের মহারণ। সেই ম্যাচে বিশ্বকাপের অ্যাম্বাসাডর হিসেবে যুবরাজদের সঙ্গে উপস্থিত থাকবেন আফ্রিদিও।
[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে পন্টিং-ল্যাঙ্গাররা, মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ]
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মোকাবিলার নিয়ে উত্তেজিত পাক অলরাউন্ডার। তিনি বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচ আলাদাই বাতাবরণ তৈরি করে। এটা খেলাধুলোর জগতের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা। নিউ ইয়র্ক সেই ঐতিহাসিক লড়াইয়ের জন্য সম্পূর্ণভাবে তৈরি।” আফ্রিদি আরও বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। এবার আরও বেশি দল, ম্যাচ আর নাটক দেখা যাবে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি।”
Former dashing all-rounder from Pakistan is the latest addition to the esteemed list of tournament ambassadors for ICC Men’s #T20WorldCup 2024 😍
Details 👇https://t.co/EDoc9Icj69
— ICC (@ICC) May 24, 2024
২০০৯-র টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেবার সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন আফ্রিদি। সেই স্মৃতি উসকে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ের খুব কাছের। প্রথমবারের টুর্নামেন্টে সেরা প্লেয়ার হয়েছিলাম। আর ২০০৯-এ আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত তৈরি হয়েছিল।” এবারের বিশ্বকাপে আফ্রিদি ছাড়াও যুবরাজ সিং, ক্রিস গেল ও উসেইন বোল্টদের অ্যাম্বাসাডর করা হয়েছে।
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে দুঃসময় বাংলাদেশের ক্রিকেটে, আমেরিকার কাছেও হারতে হল সিরিজ]
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার