আলাপন সাহা, রাঁচি: প্রায় একমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি। একইসঙ্গে ওয়ানডে কেরিয়ারে ৫২তম শতরানটিও করলেন। শুধু তাই নয়, তাঁর ঝুলিতে এখন সব ফরম্যাট মিলিয়ে ৮৩টি সেঞ্চুরি।
রাঁচিতে অনবদ্য ধ্রুপদী ইনিংস উপহার দেওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিলেন, তিনি কখনও অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাসী নন। ম্যাচ প্র্যাকটিস সম্পর্কে ম্যাচের পর বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, “মাঠের প্রস্তুতি নিয়ে কখনও ভাবি না। আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। যতক্ষণ শারীরিকভাবে সুস্থ এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছি, ততক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগের দিনও বিশ্রামে কাটিয়েছি। মাথায় রাখতে হবে, আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এইভাবেই এতদিন খেলে এসেছি। আর এখন তো শুধু একটা ফরম্যাটেই দেশের হয়ে খেলি।”
এই ওয়ানডে সিরিজ শুরুর দিন দু’য়েক আগেই রাঁচি এসেছিলেন বিরাট। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলেন। এই ব্যাপারে বিরাট বলেন, “আমি রাঁচির পরিবেশটা বুঝতে চেয়েছিলাম।” এদিনের ইনিংস সম্পর্কে বিরাট বললেন, “পিচ ভালো ছিল। ২০-২৫ ওভার একটু ধরে খেলেছি। পরের দিকে পিচ একটু মন্থর হয়ে গিয়েছিল। চেষ্টা করেছি, খেলাটা উপভোগ করার। শুরুটা ভালো হলে এবং পরিস্থিতি বুঝে নিতে পারলে বাকি কাজগুলি সহজ হয়ে যায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগে।” রাঁচিতে পাঁচ ইনিংসে এটা বিরাটের তৃতীয় সেঞ্চুরি।
জাতীয় নির্বাচক কমিটি মনে করেন, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেললে বিরাটের প্রস্তুতি আরও ভালো হত। এই প্রসঙ্গে বিরাট তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, “যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। মোদ্দা কথা হল, খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন, সেটাই আসল।”
সর্বশেষ খবর
-
স্বাস্থ্যগুণে ভরপুর এই লাড্ডুর মূল উপাদান ওটস! মিষ্টিপ্রেমীরা সহজেই তৈরি করতে পারেন বাড়িতে
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’
-
‘৭০ বছরে সবচেয়ে খারাপ’, ইংল্যান্ডের কাছে টেস্ট হেরে পাক বোর্ডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের
-
নিমেষে হবে অ্যাপ ট্রান্সফার! এবার ‘অটো পে’ নিয়মে আসতে চলছে বড় বদল, ব্যাপারটা ঠিক কী?
-
ফের কমিশনকে চিঠি মমতার, তৃণমূলের প্রতীক-তহবিল ইস্যুতে লিখলেন ‘তাড়াতাড়ি ফয়সালা করুন’