সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকেই তিনি শচীনের ভক্ত। ছোট্ট বিরাট একদিন শচীন হওয়ার স্বপ্ন দেখতেন। সেই তিনি একদিন বড় হলেন। ভারতীয় দলেও সুযোগ মিলল। আর সেই দলে তখন ছোটবেলার ‘আইডল’ শচীন। দু’জন ভারতকে বিশ্বজয়ের স্বাদও দিয়েছেন। বিরাট সেদিন কাঁধে তুলে নিয়েছিলেন শচীনকে। কেউ কি ভুলতে পারে মায়াবী সেই রাতের এই দৃশ্য? আজ, সেই সব মুহূর্ত মনে পড়ার কারণ টেস্ট ক্রিকেটকে বিরাটের বিদায় বলা। এমন মুহূর্তে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেণ্ডুলকরও আবেগপ্রবণ। এক্স হ্যান্ডেলে তিনি কোহলিকে নিয়ে ‘বিরাট’ বার্তা দিয়েছেন।
‘লিটল মাস্টার’ লেখেন, ‘আজ তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছ। এমন মুহূর্তে ১২ বছর আগের তোমাকে খুব মনে পড়ছে। আমার সেটা শেষ টেস্ট ম্যাচ। ওই সময় তুমি অনেক পরিণত। তখন তুমি আমাকে বাবার কাছ থেকে পাওয়া একটা ধাগা দিয়েছিলে। এটা আমার কাছে খুব কাছের একটা অনুভূতি ছিল। সেই ধাগা আমার কাছে এখনও সযত্নে রয়েছে। তোমার জন্য সব সময় শুভ কামনা।’
তিনি আরও লেখেন, ‘নতুন প্রজন্ম তোমার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে। অসংখ্য তরুণ তোমায় দেখে অনুপ্রাণিত। তোমার টেস্ট কেরিয়ার অসাধারণ। তুমি ভারতীয় ক্রিকেটকে রানের চেয়েও বড় অনেক কিছু দিয়েছ। দারুণ একটা টেস্ট কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।’
এক সময় বিরাট সম্পর্কে শচীন বলেছিলেন, “আমার রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলি।” বিরাট এগোচ্ছিলেন সেদিকেই। কিন্তু হঠাৎই লাল বলের ক্রিকেট থেকে অবসর। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তাঁর নামের পাশে উজ্জ্বল ৮২টি শতরান। কেবল তিনি ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে তাঁকে। ক্রিকেট মহলের ধারণা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি কি পারবেন শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে? কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। কারণ নামটা যে বিরাট কোহলি।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব