সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহম্মদ শামিকে আক্রমণ হাসিন জাহানের! সাম্প্রতিক সময়ে বারবার ভারতের তারকা পেসারকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন হাসিন। এবার নাম না করে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শামির স্ত্রী। এর আগে নিজের বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন শামি। তারপরই হাসিনের কদর্য মন্তব্য দেখে অনেকেই মনে করছেন এটা শামিকে নিয়েই বলা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদি পাগল কুকুরকে ভয় পেতাম, তাহলে ২০১৮-তেই ভয় পেতাম। যতই আমাকে ভয় দেখানোর, ধ্বংস করার চেষ্টা করো না কেন, আল্লার দয়ায় ইনশাল্লাহ, আমি আরও শক্তিশালী, আরও শক্তিশালী হতে থাকব।’
কোথাও শামির নাম থাকলেও এই মন্তব্য যে তারকা পেসারকে লক্ষ্য করেই করা, সেরকমই মনে করছেন অনেকে। কারণ হাসিন প্রথম ২০১৮ সালেই গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন। স্বামীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন। সেই নিয়ে টানাপোড়েন এখনও চলেছে। দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে মহম্মদ শামি ও হাসিন জাহানের।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে শামি বলছেন, “ওসব বাদ দিন। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। নিজেকেও দোষ দিই না। আমি শুধু ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। আমি কোনও বিতর্কে জড়াতে চাই না।” আর তারপরই হাসিনের ইঙ্গিতপূর্ণ বার্তায় দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট