বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি থেকে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) হয়ে এবার হাসান আলি। বিগ ব্যাশে একের পর হাস্যকর পারফরম্যান্স পাকিস্তানি ক্রিকেটারদের। রিজওয়ান তো এমন ধীরগতিতে ব্যাট করছিলেন যে, তাঁকে মাঠের বাইরেই পাঠিয়ে দেন দলের অধিনায়ক। সেই রেশ মিটতে না মিটতেই হাসান আলির হাস্যকর ফিল্ডিং। যা দেখে খোদ পাকিস্তানিরাই তাঁদের ক্রিকেটারদের বলছেন, ‘দয়া করে সম্মান নিয়ে দেশে ফিরে আসুন’।
বিগ ব্যাশে ঠিক কীরকম খেলছেন পাকিস্তানিরা? বাবর আজমের দুর্দশা অব্যাহত। আফ্রিদি চোটের জন্য এখন খেলতে পারছেন না ঠিকই, তবে ভয়ংকর অভিষেক হয়েছিল। তবে সম্প্রতি রেনেগেডসের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের কাণ্ড সব ঘটনা ছাপিয়ে গিয়েছে। সিডনি থান্ডারের বিরুদ্ধে ২৩ বলে ২৬ রানে ব্যাট করার সময় তাঁকে ফেরত যেতে বলেন তাঁর দলেরই অধিনায়ক। অর্থাৎ তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করানো হয়। যা রীতিমতো লজ্জাজনক! এবার ভাইরাল আরেক পাকিস্তানি হাসান আলির কাণ্ড। অ্যাডিলেড স্টাইকার্সের হয়ে ফিল্ডিং করছিলেন তিনি। একটা বল ধাওয়াও করেছিলেন। কিন্তু সেই পুরনো রোগ! ধরেও বলটা আটকাতে পারলেন না। তারপর হাসান চেষ্টা করলেও আর চার বাঁচাতে পারেননি। যা দেখে হাসির রোল নেটপাড়ায়।
আরও পড়ুন:
Muhammad Rizwan has been retired out by the Melbourne Renegades 👀 #BBL15 pic.twitter.com/AuTGoTIHqb
— KFC Big Bash League (@BBL) January 12, 2026
নিজের দেশের তারকাদের দুর্দশা দেখে হতাশ পাকিস্তানিরাই। এমনকী অনেকে তো বলছেন তাঁদের ফিরে আসতে। তাতে অন্তত দেশের সম্মান বাঁচবে। বিশেষ করে রিজওয়ানকে যেভাবে বসিয়ে দেওয়া হয়েছে, তা যথেষ্ট অপমানের। এই নিয়ে এক অনুষ্ঠানে কামরান আকমলকে প্রশ্নও করা হয়। সেখানে সঞ্চালক মনে করান, একসময় ইউনিস খানকেও এভাবেই আইপিএলে বসিয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি ‘সম্মান’ নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন।
আকমলও সেটাই মনে করেন। তাঁর বক্তব্য, “রিজওয়ান আমাদের সেরা প্লেয়ার। নিজেকে প্রমাণ করেছেন। এই ধরনের ঘটনা ঘটা উচিত ছিল না। কিন্তু এটাও তো বুঝতে হবে ক্রিকেট এখন কতটা দ্রুতগতির খেলা হয়ে গিয়েছে। সেই অনুযায়ী নিজেকে বদলানো উচিত। রিজওয়ান কিন্তু প্রথম থেকে একই ভঙ্গিতে খেলে যাচ্ছে।”
Hassan Ali misfielded this ball, then it looked like he had saved a boundary, however…#BBL15 pic.twitter.com/WmMGpAYiik
— KFC Big Bash League (@BBL) January 13, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ
-
মুম্বইয়ে ভিড়ে ঠাসা কনসার্টে মৃত্যু যুবকের, হাসপাতালে বান্ধবী, মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কসে বিপত্তি?
-
মোদি চান যুবসমাজ রিল বানাক আর পকোড়া ভাজুক! সিবিএসই পরীক্ষা নিয়ে তোপ রাহুলের
-
‘ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা’, তৃণমূলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর