এই অস্ট্রেলিয়াকেই ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছিল ভারতের মেয়েরা। অতীত সাফল্যের রেশ ধরে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অজি-বধ করেছিল হরমনপ্রীত কৌরের ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল উইমেন্স ইন ব্লু। তবে অজি বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (India W vs Aus W) শুরুটা ভালো হল না ভারতের। ৬ উইকেটে হার তো বটেই, সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে অধিনায়ক হরমনপ্রীতের চোট।
ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্মৃতি মন্ধানা (৫৮) এবং হরমনপ্রীত কৌর (৫৪) ছাড়া অজি বোলারদের সামনে আর কোনও ব্যাটারই সেভাবে সুবিধা করতে পারেননি। শেষের দিকে রিচা ঘোষ (২৩) এবং কাশভি গৌতমের ৪৪ বলে ৪৩ রানের ইনিংস ভারতকে ২১৪-র সম্মানজনক রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলি গার্ডনার ৩, মেগান শুট ২টি করে উইকেট নেন। ডার্সি ব্রাউন, তাহলিয়া ম্যাকগ্রা এবং সোফি মোলিনাক্স ১টি করে উইকেট ভাগ করে নেন।
আরও পড়ুন:
তবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি হরমনপ্রীত। যা দেখে তাজ্জব বনে যান সমর্থকরা। ফর্মে থাকা অধিনায়ক কেন নামলেন না, তা নিয়ে প্রশ্নও তোলেন নেটিজেনরা। জল্পনা দূর করে ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, ‘অধিনায়ক হরমনপ্রীত কৌর দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি। ব্যাটিং করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।’
Captain Harmanpreet Kaur has not taken the field in the second innings after sustaining an injury to her left knee while batting. The BCCI Medical Team is monitoring her progress. Vice-captain Smriti Mandhana is leading the side in her absence.#TeamIndia |…
— BCCI Women (@BCCIWomen) February 24, 2026
হ্যারির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। যদিও প্রথম ওয়ানডেতে জয় অধরা থেকেছে ভারতের। মাত্র ৩৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৬ রান করেন বেথ মুনি। হাফসেঞ্চুরি পূরণ করার ঠিক পরেই ফেরেন অ্যালিসা হিলি। ৪৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। ভারতের হয়ে শ্রী চরণী ২, ক্রান্তি গৌড় ১, দীপ্তি শর্মা ১ উইকেট নেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক