Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Hardik Pandya

চুমু খেতে খেতে গাড়ি পরিষ্কার, মাহিকার সঙ্গে জলকেলি! রোম্যান্সের পিচে ‘দুরন্ত ব্যাটিং’ হার্দিকের

একে-অপরের চোখে ডুবে হার্দিক-মাহিকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ১৬:০৩

options
link
চুমু খেতে খেতে গাড়ি পরিষ্কার, মাহিকার সঙ্গে জলকেলি! রোম্যান্সের পিচে ‘দুরন্ত ব্যাটিং’ হার্দিকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো রঙের বিলাসবহুল ল্যাম্বরগিনিটি যিনি পরিষ্কার করছেন, তাঁকে ক্রিকেট দুনিয়া জানে হার্দিক পাণ্ডিয়া নামে। সেই কাজে তাঁর সঙ্গিনীর নামও এখন অনেকে জানেন। হার্দিকের সূত্রেই তাঁর নতুন প্রেমিকা মাহিকা শর্মার নামও বেশ চর্চায়। কিন্তু চুমু খেতে খেতেও যে গাড়ি পরিষ্কার করা যায়, তা কি জানতেন? আর শুধু গাড়ি পরিষ্কারের সময় রোম্যান্স নয়, তাঁদের জলকেলির ছবিও ভাইরাল।

ঠিক কী চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোটের জন্য ক্রিকেট নেই। বাকি যা রয়েছে, তাতে নেটিজেনদের বক্তব্য, ‘এই তো জীবন।’ সম্প্রতি হার্দিক ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি আপলোড করেছেন। কখনও তিনি পোষ্য কুকুরটির সঙ্গে খেলছেন, কখনও খাওয়াদাওয়া করছেন, কখনও কঠোর অনুশীলনে মাঠে ফেরার প্রস্তুতিতে ডুবে। এর বাইরে ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি রয়েছে। মেয়েদের বিশ্বকাপের ম্যাচও দেখেছেন।

Advertisement

আর আছে মাহিকার সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত। গাড়ি ধোওয়ার সময়ে সঙ্গী মাহিকা জল ছিটিয়ে খুনসুটি করছেন। আবার হার্দিকের সঙ্গে চুমুও খাচ্ছেন। নিজের ওয়ালপেপারের একটি ছবি আপলোড করেছেন জাতীয় দলের অলরাউন্ডার। ঘড়িতে সময় ১১টা ১১। আর সেই ছবিতে নীল জলে দুজনে খুব কাছাকাছি। একে-অপরের চোখে ডুবে! হার্দিক যে নতুন জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন, তা নিশ্চিত করে বলে দেওয়াই যায়। আর সেটা জনসমক্ষে জানাতে কসুরও করছেন না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Pandya (@hardikpandya93)

নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেমকাহিনি নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। মাঠে না থাকলেও, হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.