টি-২০ বিশ্বকাপ জিতেই নিজেকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর গ্যারাজে এসেছিল ঝকঝকে এক সুপারকার, ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। পাশের সিটে প্রেমিকা মাহিকা শর্মাকে বসিয়ে সেই গাড়ি চালাতেও দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। এবার তিনি জানালেন, ফেরারিতে বসে তিনি হনুমান চালিশা শোনেন। সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আগামী ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। কিন্তু গত দুই বছরে তাঁর অধিনায়কত্ব নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। পাঁচবারের আইপিএলজয়ী মুম্বই শেষবার খেতাব জিতেছিল ২০২০ সালে। তবে সেসব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না হার্দিক। দলের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “এখন আমার কাছে একটা ফেরারি আছে। কিন্তু সেই গাড়িতে বসে আমি এখনও হনুমান চালিশা শুনি। হনুমান চালিশার মতো শক্তি আর কোনও গান দিতে পারে না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বিলাসবহুল গাড়ির প্রতি পাণ্ডিয়ার অনুরাগ অবশ্য নতুন কিছু নয়। তাঁর ব্যক্তিগত গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের বেশ কয়েকটি মডেল। বিশ্বকাপ জেতার পর ভাইরাল হয় হার্দিকের নতুন গাড়ির ভিডিও। দেখা যায়, ফেরারি ১২ সিলিন্ড্রি চালাচ্ছেন হার্দিক। ভারতীয় অলরাউন্ডারের পাশের সিটে বসেছিলেন তাঁর হৃদয়হরণী মাহিকা। সেই ভিডিও ঘিরে জোর চর্চাও শুরু হয় নেটদুনিয়ায়। এবার হার্দিক জানালেন, বিলাসবহুল গাড়িতে বসেও তিনি শোনেন হনুমান চালিশা।
প্রসঙ্গত, আইপিএল শুরুর আগে বেশ চাপের মধ্যেই রয়েছেন হার্দিক। ক্রিকেটমহলের একটা বড় অংশই মনে করছে, মুম্বই ইন্ডিয়ান্সের পরিস্থিতি বড়ই অদ্ভুত। দু-তিন সপ্তাহ আগে সূর্যকুমার যাদব ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক হিসাবে। দু’বছর আগে একই কাজ করেছেন রোহিত শর্মা। কিন্তু আইপিএলে তাঁদের দু’জনকে খেলতে হবে হার্দিকের অধীনে। গত দুই বছরে আইপিএলে অধিনায়কত্ব করে যিনি বিশেষ কিছুই করতে পারেননি। আসন্ন আইপিএলে সাফল্য় না পেলে হার্দিকের উপর কোপ পড়তে পারে বলেই মনে করছে ক্রিকেটমহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার