Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Gautam Gambhir

পরপর হার, লজ্জার নজিরে চাকরি যাচ্ছে গম্ভীরের? বড় পদক্ষেপের পথে বিসিসিআই

সামনের জিম্বাবোয়ে সিরিজ এবং এশিয়াম গেমসের দলের সঙ্গে কোচ হিসাবে পাঠানো হবে ভিভিএস লক্ষ্মণকে। গম্ভীর আবার টিম ইন্ডিয়ার হটসিটে বসছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-২০ সিরিজে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:০৮

options
link
পরপর হার, লজ্জার নজিরে চাকরি যাচ্ছে গম্ভীরের? বড় পদক্ষেপের পথে বিসিসিআই zoom
গৌতম গম্ভীর। ফাইল ছবি।
Advertisement

ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। পরপর দুই সিরিজ হার। পরপর ৬ টি-২০ ম্যাচে জয়হীন। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইট ওয়াশ। ইংল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার পারফরম্যান্স। লাগাতার এই ব্যর্থতার জেরে কি কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) গদি টলমল? বিসিসিআই সূত্র অন্তত তেমনই ইঙ্গিত করছে।

সামনের জিম্বাবোয়ে সিরিজ এবং এশিয়াম গেমসের দলের সঙ্গে কোচ হিসাবে পাঠানো হবে ভিভিএস লক্ষ্মণকে। গম্ভীর আবার টিম ইন্ডিয়ার হটসিটে বসছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-২০ সিরিজে। তার আগেই দলের পারফরম্যান্স রিভিউ করবে বোর্ড।

শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিযের হারের ময়নাতদন্ত করবে বিসিসিআই (BCCI)। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন খতিয়ে দেখা হবে, তেমনই খতিয়ে দেখা হবে কোচিং স্টাফের পারফরম্যান্সও। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও নিরাপদ নন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, এই সিরিজের পর একাধিক তারকাকে ছাঁটাই করার কথা ভাবা হচ্ছে। এদের অনেকেই কোচ গম্ভীরের প্রিয়পাত্র।

Advertisement

এমনিতে বোর্ডের সঙ্গে গম্ভীরের চুক্তি রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সেই চুক্তি শেষের আগে তাঁর চাকরি যাওয়ার সম্ভাবনা কম। তবে তিনি যে আগের মতো ‘নিরাপদ’ নন, সেটা তাঁকে বুঝিয়ে দেওয়া হতে পারে। এমনিতে সামনের জিম্বাবোয়ে সিরিজ এবং এশিয়াম গেমসের দলের সঙ্গে কোচ হিসাবে পাঠানো হবে ভিভিএস লক্ষ্মণকে। গম্ভীর আবার টিম ইন্ডিয়ার হটসিটে বসছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-২০ সিরিজে। তার আগেই দলের পারফরম্যান্স রিভিউ করবে বোর্ড।

অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়েরের কেরিয়ারের শুরুটাও জঘন্য হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইট ওয়াশ। সেই ধাক্কা সামলে নেওয়ার সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু শ্রেয়সের টিম ইন্ডিয়া সেটা তো পারলই না বরং আরও লজ্জা উপহার দিল। ইংরেজদের বিরুদ্ধে পর পর ৩ টি-২০ ম্যাচে হারে। একটা ম্যাচ মাঝে বৃষ্টিতে ভেস্তে না গেলে সেটাতেও হয়তো হারের মুখই দেখতে হত টিম ইন্ডিয়াকে। ফলে সার্বিকভাবে বোর্ড বেশ অখুশি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.