আইপিএল প্রায় শেষের পথে। এরপরই ব্যস্ত ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। দেশে-বিদেশে তিন ফরম্যাটের সিরিজ খেলবে ভারত। তার মধ্যে নতুন কোচও পাবে ভারতীয় দল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) নয়, সেই জায়গায় অন্য এক প্রাক্তন ক্রিকেটার টিম ইন্ডিয়ার কোচিং করাবেন। তিনি ভিভিএস লক্ষ্মণ।
তার মানে এই নয় যে চাকরি যাচ্ছে গৌতম গম্ভীরের। আসলে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যস্ত সূচি টিম ইন্ডিয়ার। এদিকে সেপ্টেম্বরই জাপানে এশিয়ান গেমস। ভারত গতবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। মূলত রিজার্ভ প্লেয়ারদের পাঠিয়েই সোনা জেতে টিম ইন্ডিয়া। তা বলে ঐতিহ্যশালী টুর্নামেন্টকে হেলাফেলা করতে চাইছে না বিসিসিআই। একটি হিন্দি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যস্ত সূচির কারণে গম্ভীরকে দায়িত্ব দিয়ে পাঠানো হবে না। বরং বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ কোচ হিসেবে যাবেন।
আরও পড়ুন:
সেপ্টেম্বর-অক্টোবর মাসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গম্ভীর থাকবেন সিনিয়র দলের সঙ্গেই। ওয়েস্ট ইন্ডিজ এবং এশিয়ান গেমসে দু’টি আলাদা ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। ৩০-৩৫ জন ক্রিকেটারের একটি দল ভারত প্রস্তুত রাখতে চাইছে। সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে। সেখানে নতুন ক্রিকেটারদের দেখে নেওয়া হতে পারে।
তার মধ্যে আছে বৈভব সূর্যবংশীও। এশিয়ান গেমসের দলে তাকে দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই প্রতিযোগিতার জন্য মূলত আইপিএল থেকেই ৩০ জন্য একটা তালিকা তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই তালিকায় নেই সূর্যকুমার যাদব। তাহলে কি সূর্যকে পুরোপুরি ছেঁটে ফেলা হচ্ছে? নাকি এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাখা হবে? তরুণ তুর্কিদের মধ্যে থাকতে পারে যশ ঠাকুর, বিপ্রাজ নিগম, অনুকূল রায়, হর্ষ দুবেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’