রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ফাইনালের আগেই কেকেআর শিবির ছাড়লেন গৌতম গম্ভীর। জানা গিয়েছে, শুক্রবারই চেন্নাই ছেড়েছেন নাইটদের মেন্টর। আইপিএলের ফাইনাল খেলতে নামবে কেকেআর। সেদিন সকালে আবার দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
শনিবার দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে। দিল্লির (Delhi) বেশ কয়েকটি আসনেও ভোটগ্রহণ হবে এই দফায়। জানা গিয়েছে, ভোট দেওয়ার জন্যই সাময়িকভাবে কেকেআর শিবির ছেড়েছেন গম্ভীর। শুক্রবার দিল্লিতে পৌঁছে যাবেন তিনি। পরের দিন ভোট দেবেন। তার পরে যোগ দেবেন কেকেআর শিবিরে। অর্থাৎ শনিবারই আবার চেন্নাই ফিরে যাবেন গম্ভীর। ফাইনালের সময়ে থাকবেন দলের সঙ্গে।
[আরও পড়ুন: ‘ব্যক্তিপুজোর জন্যই আরসিবির এই বিপর্যয়’, ফের বিস্ফোরক প্রাক্তন চেন্নাই তারকা]
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে গম্ভীর (Goutam Gambhir) নিজেই প্রার্থী ছিলেন। পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী ছিলেন বিশ্বকাপজয়ী তারকা। পরে নির্বাচনে জিতে সাংসদ হন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) লড়বেন না গম্ভীর, সেরকম সম্ভাবনা আগেই শোনা গিয়েছিল। তার মধ্যেই গত নভেম্বরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে মেন্টর হিসাবে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার।
দায়িত্ব নেওয়ার পরেই কেকেআরকে দারুণ সাফল্য এনে দিয়েছেন গম্ভীর। টুর্নামেন্টে একের পর এক ম্যাচ জিতে প্লে অফের টিকিট পেয়েছে নাইটরা। কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত গুঁড়িয়ে দিয়ে পৌঁছে গিয়েছে ফাইনালে। আর মাত্র একটা ম্যাচ জিতলেই আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়নের খেতাব পাবে নাইটরা। অধিনায়ক হিসাবে দুবার কেকেআরকে আইপিএল জিতেছেন গম্ভীর। মেন্টর হিসাবেও কি পারবেন ট্রফি জেতাতে?
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে দুঃসময় বাংলাদেশের ক্রিকেটে, আমেরিকার কাছেও হারতে হল সিরিজ]
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা