Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Ajinkya Rahane

অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা

১৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তার আগে ৩৮ বছরের এই ক্রিকেটারকে নিয়ে জল্পনা তুঙ্গে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২০:৪৭

options
link
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা zoom
অজিঙ্ক রাহানে। ফাইল ছবি
Advertisement

অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ? কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এরপর নানান কারণে শিরোনামে। তবে ফের একবার আলোচনায় তিনি। এরই মধ্যে ৩৮ বছরের এই ক্রিকেটারকে নিয়ে জল্পনা তুঙ্গে।

১৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই সিরিজে ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হতে চলেছে রাহানের। সিরিজটি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে দেখা যাবে সোনি লিভে। ফলে মাইক্রোফোন হাতে কতটা সফল হন হন ‘জিঙ্কস’ (রাহানের ডাকনাম), তা দেখার জন্য অধীর আগ্রহে ক্রিকেটপ্রেমীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ‘ব্রাত্য’ থাকার পরই পেশাদার ক্রিকেটকে বিদায় জানান রাহানে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। কেকেআরও পয়েন্ট টেবিলের নীচের দিকেই শেষ করেছিল। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দিতে পারে, এমন জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত জানান রাহানে।

৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন বর্ডার-গাভাসকর ট্রফি জয়ী অধিনায়ক। ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। যদিও অবসরের এক সপ্তাহের মধ্যে নতুন ইনিংস শুরু করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অজিঙ্ক রাহানে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম সংস্করণে আমস্টারডাম ফ্লেমসের ‘মার্কি’ ক্রিকেটার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২৬ আগস্ট থেকে শুরু হবে নতুন এই প্রতিযোগিতা। তার আগেই শ্রীলঙ্কায় নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.