Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Moises Henriques

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তারকা অলরাউন্ডার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:২০

options
link
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ? zoom
ফাইল ছবি
Advertisement

একসময়ে অস্ট্রেলিয়া দলের অন্যতম শক্তি ছিলেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলেছেন। এবার সেই মোজেস হেনরিকস খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের হয়ে। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অজি অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে পর্তুগাল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকে দিয়েছিল ইটালি। চারবারের বিশ্বজয়ী দলের পর এবার ক্রিকেট বিশ্বে নতুন শক্তি হয়ে উঠতে চায় পর্তুগালও। পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৭ তম স্থানে আছে পর্তুগাল। ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’- এর ‘বি’ গ্রুপে ইজরায়েল, জার্মানি, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে তারা। ম‍্যাচগুলো হবে আগামী ১৪ থেকে ২০ আগস্টের মধ‍্যে।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন হেনরিকস। চার টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ৩৯ বছর অলরাউন্ডার গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন। এবার পর্তুগালে খেলবেন তিনি। আসলে হেনরিকসের জন্ম ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মস্থান মাদেইরায়। পর্তুগালের এই দ্বীপ থেকে পরে তাঁর পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি।

Former Australia all-rounder Moises Henriques named Portugal captain for T20 World Cup qualifiers
মোজেস হেনরিকস। ফাইল ছবি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন সানরাইজার্সেই। আইপিএলও জিতেছেন। এবার তাঁর কাঁধে পর্তুগালকে বিশ্বকাপে তোলার চ্যালেঞ্জ। তবে রাস্তা খুবই কঠিন। আগামী ২১ আগস্ট ‘বি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপ চ‍্যাম্পিয়নদের বিপক্ষে। জয়ী দল স্কটল‍্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে জায়গা করে নেবে ইউরোপের রিজিওনাল ফাইনালে। সেরা দুই দল খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল‍্যান্ডে অনুষ্ঠিত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.